চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তর: আজই ঠিক হতে পারে বিএনপি প্রার্থী

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৭:১৪ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
বিএনপি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী আজ শনিবারই ঠিক হতে পারে। রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সেই বৈঠক থেকে উত্তরের প্রার্থী চূড়ান্ত করা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী হিসেবে এতদিন তাবিথ আউয়ালের নাম শোনা গেলেও এখন নতুন করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রিপনের নামও শোনা যাচ্ছে। এছাড়া মেয়র প্রার্থী হিসেবে ২০ দলীয় জোটের পক্ষ থেকে জামায়াত নেতা সেলিম উদ্দীন বা বিএনপি নেতা আব্দুস সালাম, রুমিন ফারহানা কিংবা বিজেপির আন্দালিব রহমান পার্থর নামও যাচ্ছে।

তবে সবকিছু ছাপিয়ে আসাদুজ্জামান রিপনের নাম ভেসে আসছে। দলের মধ্যেও তাবিথ আউয়াল এবং ড. আসাদুজ্জামান রিপনকে নিয়ে কথা হচ্ছে। তবে প্যারাডাইস পেপারস ইস্যুতে তাবিথ আউয়াল কিছুটা চাপে পড়ায় এগিয়ে রয়েছেন ড. আসাদুজ্জামান রিপন।

ইতোমধ্যে মেয়র প্রার্থী হওয়ার ব্যাপারে রিপন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছেও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। গত সিটি কর্পোরেশন নির্বাচনে আসাদুজ্জামান রিপন ঢাকা দক্ষিণে প্রার্থীতার দৌঁড়ে ছিলেন। পরে মির্জা আব্বাসকে তা ছেড়ে দিতে হয়েছে। তবে অনেকের ধারণা, এবার তাকে উত্তরের প্রার্থী দিতে পারে বিএনপি। তবে দলের সঙ্কটকালীন সময়ে বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালনকারী এ নেতাকে ডিএনসিসিতে প্রার্থী করা হবে কিনা তার জন্য শনিবার রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এবিষয়ে বিএনপির ভাইস চেয়াম্যান শামসুজ্জামান দুদুর কাছে জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে বলেন, আজ রাতে স্থায়ী কমিটির বৈঠক আছে। বৈঠকের এজেন্ডা এখনো ঠিক হয়নি। অনেকে মনে করছেন, বৈঠকে চলমান রাজনৈতিক বিষয় ও সর্বোচ্চ রাজনৈতিক নীতিনির্ধারণী বিষয়ে আলোচনার পাশাপাশি ঢাকা উত্তরের উপ-নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করা হবে। কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আজই তা হবে কিনা।

আসাদুজ্জামান রিপন সম্পর্কে জানতে চাইলে দুদু বলেন, তিনি গতবার দক্ষিণের মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন। এবার উত্তরে প্রার্থী হচ্ছেন কিনা তা আমি এখনই বলতে পারছি না।

Reneta

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানও জানান, কে প্রার্থী হচ্ছেন তা বলা যাচ্ছে না। আজ রাতে ম্যাডাম বৈঠক ডেকেছেন। সেখানে আলোচনা পর বিষয়টি বলা যাবে।

আজকের বৈঠক থেকে প্রার্থী চূড়ান্ত করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকের পর জানতে পারবেন। অপেক্ষা করতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি এ উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা উত্তর সিটিবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT