চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা উত্তরে সোমবার চূড়ান্ত হবে বিএনপি প্রার্থী: রিজভী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
বিএনপি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর নাম আগামীকাল সোমবার চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন: ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ধানের শীষের সমর্থিত প্রার্থীতা বাছাই করার সিদ্ধান্তও হয়। তখন দলের তফসিল ঘোষণা করা হয় এবং রোববার বিকাল ৪টার মধ্যে মনোনয়নপত্র নিতে বলা হয়। আর ১৫ জানুয়ারি বিকাল ৪টার মধ্যে জমা দিতে বলা হয়।

‘আগামীকাল রাতে গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশী প্রার্থী বাছাইয়ের বোর্ডে সাক্ষাতকার শেষে আগামীকালই প্রার্থী চূড়ান্ত করা হবে। বোর্ডে থাকবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’, বলেন রিজভী।

তিনি বলেন: সেনাবাহিনী মোতায়েনের দাবি করা হলেও সরকারের পক্ষ থেকে বিরূপ প্রতিক্রিয়া জানানো হয়েছে। সরকার সবকিছু আঁকড়ে আছে। তারপরও নির্বাচন কমিশন সেনাবাহিনী চাইতে পারে। নির্বাচন কমিশন চাইলে সরকার সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য। কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে সরকারের সদিচ্ছার অভাব আছে। তবু আমরা আশা করি শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন হবে।

রিজভী বলেন: আমরা স্থানীয় নির্বাচনগুলোতে অংশগ্রহণ করছি। এটি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) দলের মনোনয়নপত্র বিক্রি রোববার সকাল ১১টার পর থেকে শুরু করে বিএনপি। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে।

Reneta

ইতিমধ্যে মনোনয়নপত্র কিনেছেন ৫ জন। তারা হলেন- বিএনপির সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহিদ সুমন, সাবেক সাংসদ মেজর (অব:) আকতারুজ্জামান এবং ঢাকা উত্তর বিএনপি এম এ কাইয়ুম এর পক্ষে মনোনয়নপত্র কিনেছেন সিনিয়র সহ সভাপতি মনজুর বাসিত আনজু, তাবিথ আউয়াল এবং আসাদুজ্জামান রিপন।

শনিবার স্থায়ী কমিটির বৈঠকের পর আগ্রহী প্রার্থীদেরকে ১০ হাজার টাকা দিয়ে এই মনোনয়ন কিনতে বলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT