চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় আসছেন বলিউডের নারগিস ফাখরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় নায়িকা নারগিস ফাখরি। ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস উপলক্ষে গানবাংলা’র আয়োজনে মিউজিক ফর পিস কনসার্টে শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এমনটাই জানিয়েছে গানবাংলা কর্তৃপক্ষ।

‘মিউজিক ফর পিস’ অর্থাৎ ‘শান্তির জন্য সংগীত’ স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সংগীতায়োজন করছে গান বাংলা। তারই ধারবাহিকতায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিশেষ কনসার্ট।

গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান ফারজানা মুন্নির আমন্ত্রণে আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন নারগিস।

Banglabid

এতে ‘মিউজিক ফর পিস’ স্লোগানের স্বপক্ষে দাঁড়িয়ে শুভেচ্ছা বক্তব্য রাখতে আসছেন মাদ্রাজ ক্যাফে ছবির এই নায়িকা।

২০১৮ সালে তাপসের একটি গানেও মডেল হয়েছিলেন নারগিস ফাখরি। সে সময় ফেইসবুক লাইভে জানিয়েছিলেন হুট করে বাংলাদেশে এসে তিনি চমকে দেবেন সবাইকে। সে কথাই রাখতে চলেছেন নারগিস!

এ নিয়ে তাপস বলেন, একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্ব হয়েছিলো আমাদের। গানবাংলার ‘উইন্ড অব চেঞ্জ’-এর সঙ্গেও পরিচিত হন তিনি। পাশাপাশি ‘মিউজিক ফর পিস’ স্লোগানের মাধ্যমে বিশ্বময় সুরে সুরে শান্তির আহ্বান জানানোর এ প্রক্রিয়ার সঙ্গেও একাত্মতা পোষণ করেন তিনি। সে টানেই আমাদের আমন্ত্রণে ঢাকায় আসছে নারগিস।

Reneta

কনসার্টের পাশাপাশি নারগিস ফাখরি ও ঢাকাই চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে চমকপ্রদ একটি ঘোষণাও দিবেন তাপস। কনসার্টে একসঙ্গে মঞ্চ মাতাবেন কৈলাশ খের, অদিতি সিং শর্মা ও তাপস এন্ড ফ্রেন্ডস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাতাপসনারগিস ফখরিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির নয়াপল্টন অফিস ঘেরাও করবে ছাত্রলীগ

পরবর্তী

যেসব অভিযোগে যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে মামলা

পরবর্তী

যেসব অভিযোগে যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে মামলা

এমপিসহ ৯ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার হত্যাচেষ্টা মামলা

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT