চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ‘অ্যাভেঞ্জার্স’-এর অগ্রিম টিকেটের জন্য হাহাকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

ভোর থেকে রাজধানীর বসুন্ধরা সিটির সামনে শত শত মানুষের অপেক্ষা। দেখে মনে হবে যেন ঈদে বাস কিংবা ট্রেনে বাড়ি যাওয়ার অগ্রিম টিকেট পেতেই দাঁড়িয়ে আছেন তারা। কিন্তু এ লাইন তা নয়। কিছুটা অবিশ্বাস্য শোনালেও, এটি কাঙ্ক্ষিত চলচ্চিত্র দেখতে আগ্রহী দর্শকের অগ্রিম টিকেট পাওয়ার দীর্ঘ লাইন!

হ্যাঁ। বিশ্বের সাথে তাল মিলিয়ে শুক্রবার ঢাকায় মুক্তি পাচ্ছে মার্ভেল কমিকসের বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। এর অগ্রিম টিকেট পেতেই ভোর থেকে হাজারো মানুষের দীর্ঘ সারি এটি! বসুন্ধরা শপিংমল খোলার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে স্টার সিনেপ্লেক্সের সামনে লাইনে দাঁড়ান শত শত মানুষ।

ভোরে এসেও মিলছে না টিকেট! টিকেটের জন্য হাহাকার লেগেই আছে। অনেকদিন পর এমন দৃশ্যের দেখা মিলছে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর বদৌলতে।

Banglabid

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানান, শুক্রবার ও শনিবারের টিকেট ইতোমধ্যেই শেষ হয়েছে। দুপুরের পর থেকে রবিবারের অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। একজনকে পাঁচটির বেশি অগ্রিম টিকেট দেয়া হচ্ছে না।

শুধু বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স নয়, ধানমন্ডির সীমান্ত সম্ভারেও একই অবস্থা বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের এই কর্মকর্তা।

‘স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ১৭ টি করে শো চলবে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’-এর। আর সীমান্ত সম্ভারে প্রতিদিন ৯ টি করে শো চলবে।’-জানালেন সিনেপ্লেক্সের এই কর্মকর্তা।

Reneta

পুরো বিশ্বেই ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ নিয়ে চলছে উত্তেজনা। অগ্রিম টিকেট নিয়ে কাড়াকাড়ি চলছে সবখানে। স্টার সিনেপ্লেক্সে ভিড় সামাল দিতে হিমসিম খাচ্ছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। উপায় না পেয়ে বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে স্টার সিনেপ্লেক্সে গিয়ে এমনটা দেখা গেছে। শপিং মলটির আট তলায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স। পুরো এলাকা জুড়ে হাজারও মানুষ লাইন দিয়ে টিকেটের জন্য অপেক্ষা করছেন। তাদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা বেশি।

কয়েকজনের সঙ্গে আলাপ করলে তারা জানান, ভোর ৬ টা থেকে বসুন্ধরা সিটির সামনে এসে অপেক্ষা করছেন। ৯ টায় মার্কেট খুললেই তারা লাইনে দাঁড়ান। অগ্রিম টিকেট পেতেও ভিড়ের কারণে বেগ পেতে হচ্ছে। কেউ কেউ আবার ঈদে ঘরে ফেরার জন্য বাস বা ট্রেনের অগ্রিম টিকেট পাওয়ার সঙ্গেও তুলনা করছেন।

প্রথম সপ্তাহের টিকেট বিক্রির হিসাবে ‘অ্যাকুয়াম্যান’, ‘স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডি’, ‘ক্যাপ্টেন মার্ভেল’কেও ছাড়িয়ে গিয়েছে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ ছবিটি। ধারণা করা হচ্ছে ছবিটি বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করবে। বক্স অফিস  অ্যানালাইসিস্টরা ধারণা করছেন, প্রথম সপ্তাহে শুধু আমেরিকাতেই ৩০০ মিলিয়ন ডলার আয় করতে পারে ছবিটি।

ধারণা করা হচ্ছে আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলবে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। অন্তত টিকেট বিক্রির হিসেবে সেটাই মনে হচ্ছে এখন পর্যন্ত। ৩ ঘণ্টা ৫৮ সেকেন্ডের সিনেমা ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। এটিই হতে যাচ্ছে মার্ভেলের সবচেয়ে দীর্ঘ ছবি। ২৬ এপ্রিল মুক্তি পাবে বহু প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্থনি রুশো ও জো রুশো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেনবাসলিড বিনোদনসিনেপ্লেক্সে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষককে শুঁড় দিয়ে উপরে তুলে ফেলে দিল হাতি!

পরবর্তী

ওয়াসার পানির গুণগত মান উন্নত হয়েছে: এলজিআরডি মন্ত্রী

পরবর্তী

ওয়াসার পানির গুণগত মান উন্নত হয়েছে: এলজিআরডি মন্ত্রী

ফাইল ফটো

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

সর্বশেষ

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT