চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার তারকাদের নিয়ে কলকাতার মিডিয়ায় ‘হঠাৎ আগ্রহ’

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
১:২১ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

বেশ কিছুদিন ধরে ভারতীয় বাংলা পত্রিকাগুলো বাংলাদেশের মিডিয়া অঙ্গণের তারকাদের বেশ খোঁজ খবর নিচ্ছে।

কোন অভিনেত্রী বিয়ে করছেন, কোন অভিনেত্রী কার সঙ্গে সিনেমা করছেন, কোন অভিনেতার ছবির দৃশ্য ভাইরাল হয়েছে এমনকি নায়িকা দেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের মিডিয়াতে খবর আসার আগেই ভারতীয় গণমাধ্যমগেুলো জেনে যাচ্ছে। যার সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

যখন বাংলাদেশের সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ ও কলকাতার সিনেমা ‘বেলেশেষে’ দিয়ে যখন দু’দেশের সংস্কৃতির তাঁরকাটার বেড়া কাটা হচ্ছে ঠিক তখনি ভারতের গণমাধ্যমে কিছু আপত্তিকর শিরোনাম দিয়ে বাংলাদেশের অভিনেতা ও অভিনেত্রীদের শিরোনাম করে নিউজ করছে। শুধু নিউজ না আপত্তিকর ছবিও দিয়ে সে নিউজগুলো প্রকাশ করা হচ্ছে।

Banglabid

কিছুদিন আগে জনপ্রিয় অভিনেত্রী মিমো বিয়ে করেছেন। বাংলাদেশের প্রায় সবকটি গণমাধ্যমে প্রকাশ করা হয় মিমো বিয়ে করেছেন। বা মারুফকে বিয়ে করলেন মিমো। কিন্তু কলকাতার ২৪ ঘণ্টা অনলাইনে মিমোর বিয়ের শিরোনামে লেখা হয় ‘নিজের পঞ্চম বিয়েতে দারুণ সাজ অভিনেত্রীর’। এবং সে খবরে অভিনেত্রীর ছবিটাও ছিলো বেশ আপত্তিকর।

লাক্স তারকা প্রসূন বিয়ে করছেন এমন সংবাদ ভারতীয় প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার শিরোনাম করেন ‘কাকে বিয়ে করতে চলেছেন বাংলাদেশের প্রসূন?’ এমনকি প্রসূন তার নতুন ছবির শুটিং কাজ শেষ করেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও জানান আনন্দবাজার।

তবে বাংলাদেশের মিডিয়া আনন্দবাজারের সূত্র ধরে নিউজ করলেও প্রসূনের কাজ থেকেই তার বিয়ের সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি। শুধু বিয়ে নয় ছোট পর্দার ও বড় পর্দার দাপুটে অভিনেত্রী প্রসূন নিয়ে আরো একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার। শিরোনাম ছিলো ‘ফুল ফুটেছে এই মনে’?

Reneta

বাংলাদেশের দর্শকদের সবচেয়ে বেশি অবাক করেছে কিং শাকিব খান ও বর্তমান সুপারহিট নায়িকা পরীমনিকে নিয়ে আননাদবাজারের আপত্তিকর হেডলাইনে। আনন্দবাজর লিখেছে, ‘শাকিব-পরী হট-বেড সিন ভাইরাল!’

মিডিয়া অঙ্গণের তারকাদের নিয়ে বাইরের দেশের মিডিয়ার এমন আপত্তিকর শিরোনাম ও ছবি নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া চ্যানেল আই অনলাইনকে জানালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর।

0তিনি বলেন, তারকাদের নিয়ে যদি বাইরের দেশের মিডিয়া এমন নিউজ করে থাকে তাহলে আমাদের দেশের তারকাদের উপর খারাপ প্রভাব ফেলবে। কারণ দর্শকরা তো আর ভালো-খারাপ বুঝবে না তারা মনে করবে এটাই সত্য। আর ওখানার সাংবাদিকরা যদি আমাদের সম্পর্কে না জেনে যদি তারকাদের নিয়ে বাজে নিউজ করে তাহলে আমাদের দেশের সাংবাদিকদের এ নিয়ে কথা বলা উচিত।

অবশ্য তারকাদের উদ্দেশ্যও সুজানা বলেছেন, আমরা তো সেলিব্রেটি। দর্শক আমাদেরকে ফলো করে। তাই এমন কোনো কাজ আমাদেরও করা উচিত না যেটা বাজেভাবে ফলো করবে। আসলে নিজের জায়গাকে সবসময় শক্ত রাখতে হবে। অতি খ্যাতি পাওয়ার জন্য না বুঝে কোনো কাজ করা উচিত নয়।

অন্যদিকে লাক্স তারকা ও চিত্রনায়িকা মৌসুমী হামিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, কলকাতায় আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। ওদের সঙ্গে কাজ করতে যেয়ে আমার যেটা মনে হয়েছে আমাদের দেশের শিল্পীদের সাপোর্ট ও শ্রদ্ধার জায়গাটা ওদের খুবই কম। দু’একজন তো ভিন্ন হবেন। আসলে আমাদের দেশে যৌথ প্রযোজনার ছবি নিমার্ণের পর থেকেই এ ঝামেলা শুরু হয়েছে।

ওদের দেশের সংস্কৃতি যেনো কিভাবে ঢুকে যাচ্ছে। ওদের মতো করে কথা বলা, পোশাক পড়া, সবকিছুই যেনো কলকাতার ছবিকে ফলো করে করা হচ্ছে। কিছুদিন আগেও দেখলাম জয়া আপুকে নিয়ে একটি নিউজ করলো। কেনো ওরা আমাদের নিয়ে এসব নিউজ করবে। আমাদের দেশের তারকাদের মর্যাদা ক্ষুন্ন করবে।

তবে আরো একটা কারণ হতে পারে, আমাদের দেশের কিছু ছবি তো ওদের দেশের মুক্তি পাচ্ছে। তাই আমাদের সম্পর্কে বাজে কথা হট বা ভাইরাল বলে দর্শক হলে টানতে চাইছে।

তবে মিডিয়া অঙ্গণের বর্তমান সময়ের এ দু’ অভিনেত্রী মনে করেন, অন্যদেশের সংস্কৃতির প্রতি যদি আমাদের প্রভাব বেশি থাকে তাহলে তারকারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য দেশের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুজানা জাফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT