চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকাকে হারিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএল চট্টগ্রাম পর্বে টানা দুই জয়ের পর শেষ দুই ম্যাচে হেরে ঢাকায় ফেরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ইমরুল কায়েসের দারুণ ব্যাটিংয়ে ভর করে জয়ে ফিরেছে চট্টগ্রাম । ঢাকা প্লাটুনকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ে বিপিএল চলতি সপ্তম আসরে নিজেদের খেলা অষ্টম ম্যাচে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল চট্টগ্রাম।

অন্যদিকে চট্টগ্রাম পর্বে টানা দুই জয়ের পর ঢাকায় নিজেদের মাঠে ফিরেই হার দেখল মাশরাফী বিন মোত্তর্জার ঢাকা প্লাটুন। সাত ম্যাচে এটি তাদের তৃতীয় হার।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল সপ্তম আসরের ২১তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় চট্টগ্রাম।

Banglabid

স্বাগতিক ঢাকা প্লাটুন প্রথমে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৯ উইকেটে ১২৪ রানে গুটিয়ে যায় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন দেশের টেস্ট স্পেশালিস্ট খ্যাত মুমিনুল হক। এছাড়া ১৫ বলে ২৩ রান করেন ঢাকা প্লাটুনের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ১২ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন মাশরাফী।

জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৫ রান করা চট্টগ্রাম এরপর কোনো রান যোগ করার আগেই দুই ওপেনার লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিকীর উইকেট হারায়। তৃতীয় উইকেটে ক্যারিবীয় ব্যাটসম্যান চ্যাটউইক ওয়ালটনকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন ইমরুল কায়েস। ১৬ বলে ২৫ রান করে ফেরেন ওয়ালটন।

এরপর জিম্বাবুয়েন রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন কায়েস। ১৬ বলে ১৩ রান করে ফেরেন রায়ানও। পরে উইকেটকিপার ব্যাটসম্যান নূরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জাতীয় দলের ওপেনার ইমরুল। ৫৩ বলে ৫টি চার ও এক ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঢাকা প্লাটুনবঙ্গবন্ধু বিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT