চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামালের হাত ধরলেন কাদের সিদ্দিকী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
কাদের সিদ্দিকী

নৈতিক সমর্থনের পর এবার ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

সোমবার দুপুর সোয়া একটায় তিনি বলেন, ‘এ মুহূর্ত থেকে আমি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছি।’

একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের সঙ্গে মিলে কাদের সিদ্দিকী কাজ করে যাবেন বলে ঘোষণায় জানান।

এ ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, আ স ম আব্দুর রবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কাদের সিদ্দিকী। মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গত ৩১ অক্টোবর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টকে নৈতিক সমর্থনের কথা জানান। তবে সরাসরি যোগ দিতে কয়েকটা দিন সময় চান। ওই দিন ঐক্যফ্রন্টের নেতাদের সম্মানে নিজের বাসভবনে নৈশভোজের আয়োজন করেন বঙ্গবীর হিসেবে সুপরিচিত সাবেক এ আওয়ামী লীগ নেতা।

Reneta

দীর্ঘ বছর আওয়ামী লীগের রাজনীতিতে থাকা কাদের সিদ্দিকী ১৯৯৯ সালে দল ত্যাগ করেন। এরপর কৃষক-শ্রমিক-জনতা লীগ নামের নতুন রাজনৈতিক দল গঠন করেন।কাদের সিদ্দিকী

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, জেএসডি এবং নাগরিক ঐক্যের সমন্বয়ে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট।

এরই মধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ঘোষিত ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্যে আন্দোলন করছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সম্প্রতি এ জোট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে চিঠি দিয়ে সংলাপে অংশ নেন।

গত বৃহস্পতিবার গণভবনে সেই সংলাপ অনুষ্ঠিত হয়। সেই সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্ট দাবি করে, বিশেষ কোনো সমাধান হয়নি। আন্দোলন চলবে।

এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় সংলাপের জন্য বুধবার দিন নির্ধারণ করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কাদের সিদ্দিকীজাতীয় ঐক্যফ্রন্টড. কামাল হোসেনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT