চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. আতিউরের ব্যাংকিং ধারাকেই এগিয়ে নিতে চান নতুন গভর্নর

রাজীব দাস রাজীব দাস
৭:৪৬ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর ডক্টর ফজলে কবির বলেছেন, পূর্বসূরি ডক্টর আতিউর রহমানের রেখে যাওয়া নতুন ধারার ব্যাংকিং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং এগিয়ে নেয়ার ইচ্ছের কথা। সার্চ কমিটির মাধ্যমে দু’জন ডেপুটি গভর্নর নিয়োগ দিয়ে অতি দ্রুত শূন্যস্থান পূরণ করা হবে বলেও জানান তিনি।

ফজলে কবির সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরই মধ্যে মঙ্গলবার আতিউর রহমানের পদত্যাগের পর তাকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। আগামী রোববার বর্তমান পদ থেকে পদত্যাগ করে নতুন দায়িত্ব বুঝে নেবেন তিনি।

এর আগে নির্ধারিত তারিখের একদিন আগে বৃহস্পতিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন ফজলে কবির। রাতে অর্থমন্ত্রীর বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে।

Banglabid

ফজলে কবির বলেন, বাংলাদেশ ব্যাংকের যে সুনাম ছিল তা পুনরুদ্ধার করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সুনাম অনেক বড় ব্যাপার।

তিনি আরো বলেন, সোনালী ব্যাংকের পদ থেকে আমি পদত্যাগ করেছি। তবে পদত্যাগপত্র জমা দেই নি। রোববার সব করে ফেলব।

ব্যাংকিং খাতের সাময়িক অস্থিরতা দূর করে কেন্দ্রীয় ব্যাংকের সুনাম অক্ষুণ রাখার কথাও জানান সাবেক এ অর্থসচিব।

Reneta

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে ১০১ মিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ চুরি যায়। এ নিয়ে দেশ-বিদেশে তোলপাড় শুরু হয়।

বিষয়টি অর্থমন্ত্রীকে সময় মতো না জানানো এবং পুরো ঘটনাটি চেপে যাওয়ার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। ওই ঘটনায় গভর্নর ড. আতিউর রহমান দেশে ফেরার পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সোমবার ভারত সফর শেষে দেশে ফিরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চান বাংলাদেশ ব্যাংক গর্ভনর। তবে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে রাতে দেখা করতে পারেননি তিনি। পরের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পদত্যাদপত্র দেন আতিউর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড. আতিউরের ব্যাংকিং ধারাকেই এগিয়ে নিতে চান নতুন গভর্নর

পরবর্তী

পতিত জমিতে আলু বীজ

পরবর্তী

পতিত জমিতে আলু বীজ

পতিত জমিতে আলু বীজ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT