চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্রোন ব্যবহার করে জঙ্গি হামলা হতে পারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

শুধু আনন্দ আর খেলার উদ্দেশ্যে এবং ছোট ছোট কাজে এতোদিন ব্যবহার হয়ে আসছে রিমোট কন্ট্রোল চালিত ছোট ড্রোন। কিন্তু ‘সহজ, সাশ্রয়ী এবং কার্যকর আকাশযান’ হিসেবে জঙ্গি হামলার কাজেও যে কোনো দিন ব্যবহার হতে পারে ডিভাইসগুলো।

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা রিমোট কন্ট্রোল প্রজেক্ট। ড্রোন তৈরির সময় ‘নো ফ্লাই জোন’গুলোর (যেসব এলাকার ওপর দিয়ে কোনো ধরণের আকাশযান চালনা নিষিদ্ধ) জিপিএস অবস্থানও প্রোগ্রামে যুক্ত করার পরামর্শ দেয়া হয়েছে প্রতিবেদনটিতে।

এছাড়াও বলা হয়েছে, ব্রিটিশ সরকারের উচিত ড্রোন নিয়ন্ত্রণে রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার ব্যবহারে কঠোর আইন শিথিল করা।

পাশাপাশি যুক্তরাজ্যে ড্রোনের লাইসেন্স দেয়ার ব্যাপারে আরো সতর্ক হতে আহ্বান জানানো হয়েছে। কেননা বর্তমান লাইসেন্সিং আইন অনুসারে যে কেউ বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া সর্বোচ্চ ২০ কেজি ওজনের ড্রোন কিনতে পারবে। বাজারে এ ধরণের হাজারটা ড্রোন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছু জঙ্গি, সন্ত্রাসী ও অপরাধী গ্রুপ ইতোমধ্যে ছোটখাটো হামলা এবং গোপন তথ্য সংগ্রহের জন্য সাধারণ ড্রোন ব্যবহার করেছে। ‘তাই ড্রোনের ধ্বংসাত্মক ব্যবহারের বিরুদ্ধে সবচেয়ে ভালো ব্যবস্থা হলো আগে থেকেই প্রত্যক্ষ ও পরোক্ষ পরিসরে পাল্টা আইনি ব্যবস্থা নেয়া।

এসব ব্যবস্থার মধ্যে থাকতে পারে:

  • বাণিজ্যিক কাজে ব্যবহৃত ড্রোনের ভার বহনের সীমা নির্ধারণ।
  • নো ফ্লাই জোনে ড্রোন ঢুকলে যেনো সেসব অঞ্চলে বিপদসঙ্কেত চলে যায় তেমন প্রোগ্রাম তৈরি।
  • তুলনামূলক কম ধ্বংসাত্মক অ্যান্টি-ড্রোন প্রযুক্তি উদ্ভাবন।

এসব ক্ষেত্রে সরকারকে সচেতন হয়ে দ্রুত এগিয়ে আসতে হবে বলে জানান গবেষকরা।

ট্যাগ: ড্রোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেকের মামলার পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি

পরবর্তী

সবুজ অর্থায়নে নজর দিতে গভর্নরের অনুরোধ

পরবর্তী

সবুজ অর্থায়নে নজর দিতে গভর্নরের অনুরোধ

কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT