চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ড্র’র পর বাংলাদেশকে জাপানের ‘হুঙ্কার’

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৬:২০ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ-জাপান হকির ম্যাচে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে জিততে জিততে শেষ মুহূর্তের সর্বনাশে ২-২ গোলে ড্র। ম্যাচ শেষে তাই হতাশাটা ধরে রাখতে পারলেন না জাপানের কোচ সিগফ্রিদ আইকম্যান। সংবাদ সম্মেলনে ‘হতাশ’ কোচ বলে গেলেন, সামনের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যেতে চায় তার দল।

ম্যাচ নিয়ে মন্তব্য করতে যেয়ে মুষ্টি টেবিলে ঠুকে বললেন, ‘আমরাই জিততাম। পাকিস্তান কপালের জোরে ড্র পেয়ে গেল। আমরা দুটো পয়েন্ট হারিয়েছি। ভীষণ হতাশার। বাংলাদেশের বিপক্ষে আমাদের এখন জয় ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই। সেমিতে যেতে জিততেই হবে।’

‘ড্র’ করলেও সেমির দরজা এখনো খোলা আছে জাপানের সামনে। রোববার বাংলাদেশের বিপক্ষে জয় পেলে আর ভারতের কাছে পাকিস্তান বড় ব্যবধানে হারলে শেষ চারে যাওয়ার ভালো সুযোগ থাকবে তাদের।

Banglabid

শুক্রবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পুল ‘এ’র প্রথম ম্যাচে গোলের শুরুটা করেছিল আগের ম্যাচে বাংলাদেশকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়া পাকিস্তানই। ১৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল পান আরস্লান মুহাম্মদ কাদির।

জাপান গোল শোধ দেয় ২২তম মিনিটে। প্রায় একক প্রচেষ্টায় পাকিস্তান গোলরক্ষককে পরাস্ত করেন কেনাটা তানাকা।

সমতায় ফিরেই আক্রমণের ধার বাড়ায় জাপান। ২৯ মিনিটে হেইটা ইয়োসিহারার রিভার্স স্টিকের শটে লিড পায় দলটি।

Reneta

বাকি সময় ম্যাচের নিয়ন্ত্রণ জাপানের হাতে থাকলেও খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে ম্যাচ বাঁচানো গোলটি পায় পাকিস্তান। ৫০ মিনিটে উমর মোহাম্মদ ভুট্টোর ফিল্ড গোল মান বাঁচায় এশিয়ান জায়ান্টদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উপর কতোটা অর্থনৈতিক চাপ পড়তে পারে?

পরবর্তী

বিধানসভায় উপস্থিতির হার বাড়াতে দুপুরের খাবার!

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিধানসভায় উপস্থিতির হার বাড়াতে দুপুরের খাবার!

সন্দ্বীপ

দৃষ্টিনন্দন সৈকতের আরেক নাম সন্দ্বীপ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT