চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে কেন উদ্বিগ্ন ভারত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের হাসপাতালে করোনা রোগীদের জন্য প্রস্তুত বিছানা ও চিকিৎসা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কেন্দ্রীয় সরকার করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস-কে ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ হিসেবে আখ্যা দিয়েছে। সহজ ভাষায় এর মানে, এতদিন এই প্রজাতি নিয়ে বিশেষ আশঙ্কা না থাকলেও, এখন তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে ভারতে ২২ জন আক্রান্ত হয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে।

সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হল, এত দিন যে পদ্ধতিতে করোনা রোগীদের চিকিৎসা হয়ে এসেছে, ডেল্টা প্লাসে আক্রান্তদের ক্ষেত্রে তা কাজ করছে না বলে অভিযোগ উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্টের কারণে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তা ভারতে আছড়ে পড়বে।

Banglabid

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতের মহারাষ্ট্র, মধ্য প্রদেশ এবং কেরালা রাজ্যে খোঁজ মিলেছে এই প্রজাতির। সরকার এই তিন রাজ্যে বিশেষ নির্দেশিকা জারি করেছে। কিন্তু ডেল্টা প্লাস নিয়ে হঠাৎ কেন সকলে উদ্বিগ্ন? জেনে নিন তার কারণ:

১।  ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট (বি.১.৬১৭.২) নিয়ে উদ্বিগ্ন গোটা দুনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই ডেল্টা ভ্যারিয়েন্টকে এই মুহূর্তের সবচেয়ে মারাত্মক প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে। ডেল্টা থেকেই ভাইরাস রূপ বদলে তৈরি হয়েছে ডেল্টা প্লাস। তাই এই প্রজাতি নিয়ে ভ্রুকুটি পড়েছে সরকারের নানা মহলে।

যে তিন রাজ্যে ডেল্টা প্রজাতির প্রমাণ মিলেছে, সেখানে সরকার নজরদারী বাড়ানোর পরামর্শ দিয়েছে। জনসমাগমে নিষেধাজ্ঞা, ছোট ছোট এলাকায় মানুষের মেলামেশা সীমিত রাখা এবং বিপুল পরিমাণে কোভিড পরীক্ষা করানোর উপদেশ দেওয়া হয়েছে। নতুন প্রজাতি যাতে কোনও ভাবেই বেশি সংখ্যায় মানুষের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে, তার সব রকম ব্যবস্থাই নেওয়া হচ্ছে।

Reneta

২।  ভারতের মোট ২৮টি ল্যাবরেটরির একটি দল জানিয়েছে, ডেল্টা প্লাস প্রজাতি অনেক বেশি সংক্রামক হতে পারে। অনেক দ্রুত আরও বেশি সংখ্যায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে এই নতুন প্রজাতির গবেষণায়।

৩।  ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট মানুষের শরীরে প্রবেশ করে আরও দ্রুত ফুসফুস আক্রমণ করতে পারে বলেও জানা গিয়েছে। যে কোষগুলি ফুসফুসের চারপাশে ঘিরে রয়েছে, তার বাঁধুনি আরও দ্রুত ভেঙে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, জানিয়েছে সেই দল।

৪।  মোনোক্লানাল অ্যান্টিবডি ককটেল খুব একটা কার্যকরী নয় এই নতুন প্রজাতির ক্ষেত্রে। তাই ডেল্টা প্লাসে আক্রান্ত হলে শরীরে বেশি মারাত্মক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের।

৫।  জাপান, সুইজারল্যান্ড, ব্রিটেন, আমেরিকাসহ মোট ৯টি দেশে ইতিমধ্যেই পাওয়া গিয়েছে ডেল্টা প্লাসের প্রমাণ। এখনও পর্যন্ত বাজারে যে কোভিড প্রতিষেধকগুলি পাওয়া যাচ্ছে, সেগুলো এই প্রজাতির উপর কতটা কার্যকরী তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু বিজ্ঞানী।

ভারতে টিকাকরণে ব্যবহৃত মূল দু’টি প্রতিষেধক কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী হলেও ডেল্টা প্লাসের বিরুদ্ধে সেগুলির কার্যকারিতা সম্পর্কে এখনও তেমন কিছুই জানাতে পারেননি স্বাস্থ্যকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসডেল্টা প্লাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্ক সিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছে

পরবর্তী

ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

পরবর্তী
মুসলিমা বাজারের মোড়ে মুন্সিগঞ্জ থানার ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বাংলাদেশের প্রধানমন্ত্রী ফুলের স্তূপে শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT