চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেথ-ওভারের রান সাজঘরে ‘উত্তেজনা আনে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
মিরপুরের ক্রিকেট মাঠে ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক খেলা। ব্যাট-বলের যুদ্ধ তো হয়ই, যুদ্ধ হয় মনের সঙ্গেও। আগে ব্যাট করার সময় শেষ পাঁচ ওভারে রান না উঠলে কেমন লাগে? শুক্রবার মিরপুরে অনুশীলন করতে এসে সেই উত্তর দিলেন সৌম্য সরকার।

‘একটা রান সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ। সেটা যেভাবেই আসুক। শেষের দিকে রান এলে ড্রেসিংরুম উত্তেজনার মধ্যে থাকে। এই সময়ে রান এলে তা প্রয়োজনীয় রান বলে ধরা হয়।’

শ্রীলঙ্কার নিধাস ট্রফির জন্য বাংলাদেশ ৪ মার্চ ঢাকা ত্যাগ করবে। তার আগে যতটা সম্ভব ছেলেদের প্রস্তুত করছেন ভারপ্রাপ্ত হেড কোচ কোর্টনি ওয়ালশ।

Banglabid

এক বছর আগে শ্রীলঙ্কায় খেলতে গিয়ে বাংলাদেশ বেশ ভালো করে। সৌম্য বলছেন, এবার ত্রিদেশীয় সিরিজ, তারপর আবার শুধু টি-টুয়েন্টি। তাই পরিস্থিতি অন্যরকম।

‘আগে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়েছিলাম। আর এখন একটা ফরম্যাটে খেলা হলেও প্রতিপক্ষ দুইটা। তাই প্লান আলাদা থাকবে। খেলার ধরনও আলাদা থাকবে। অন্য দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলা কঠিন হবে। আমরা অনুশীলন যতো ভালো করতে পারব, ওখানে গিয়ে আমাদের সফলতার সম্ভাবনা ততো বেশি হবে।’

সৌম্য টি-টুয়েন্টিতে দলে থাকলেও ওয়ানডে এবং টেস্টে জায়গা হারিয়েছেন। তিনি বলছেন অন্য দুই ফরম্যাটে ফেরার চিন্তা এখনই করছেন না, ‘এখনো এটা চিন্তা করিনি। যেহেতু টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছি, তাই এটা নিয়েই চিন্তা করছি। এখানে পারফর্ম করলে যদি তাদের (নির্বাচকদের) মনে হয়, এই পারফর্ম দিয়ে অন্য দলে ফেরা যাবে। সেটা আমার জন্য ভালো।’

Reneta

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত, বাংলাদেশকে নিয়ে নিধাস ট্রফি আয়োজন করছে দেশটির বোর্ড। ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস হলেও ৬ মার্চ এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে। চলবে ১৮ তারিখ পর্যন্ত।

সৌম্য জানালেন, বাংলাদেশ চেষ্টা করবে প্রত্যেক ম্যাচে ২০০ কিংবা তার কাছাকাছি রান তোলার, ‘অবশ্যই আমাদের অমন চেষ্টা থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি আমরা ১৯০ করছি। শেষের দিকে ভালো না করার পরও এই রান হয়েছিল। আমরা যদি শুরু থেকে কিছু রান করতে পারি এবং মাঝখানেও রান আসে, এ ছাড়া বিগহিটাররা যদি বড় কিছু ইনিংস খেলে ফেলতে পারে, তাহলে আশা করি ২০০-এর বেশি রান করতে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিধাস ট্রফিসৌম্য সরকার
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

খুশিকে বিয়ের সময় আমার কাছে ছিল ১৮ টাকা: বৃন্দাবন দাস

পরবর্তী

জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

পরবর্তী

জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জাবি উপাচার্য: দ্বিতীয় মেয়াদে ফারজানা ইসলামের দায়িত্ব গ্রহণ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT