চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডেঙ্গু ও ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক দরকার নেই’

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
২:১৬ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীতে ভাইরাল জ্বর ছাড়াও টাইফয়েড ও ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ আরো বাড়বে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। তবে ডেঙ্গু ও ভাইরাল জ্বরে আক্রান্তদের অ্যান্টিবায়োটিক কিংবা ব্যথ্যানাশক ওষুধ না খেতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।

কখনো মুষলধারে বৃষ্টি আবার কখনো রোদে উজ্জল কিংবা ভ্যাপসা গরমের এক পরিবেশ। সব মিলিয়ে অস্বস্তিকর অবস্থা। মূলত আবহাওয়ার তারতম্য এবং বাতাসে আর্দ্রতার পার্থক্যের কারণে বিভিন্ন ধরনের ভাইরাল জ্বর নিয়ে হাসপাতালে আসা মানুষের সংখ্যা বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের নিয়ন্ত্রণ কক্ষের পরিসংখ্যান অনুয়াযী, গত ছয় মাসে প্রায় সাড়ে ৪শ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টির কারণে পানি জমে ডেঙ্গু মশার প্রজনন বিস্তারের অনুকুল পরিবেশ থাকায় সহজেই ডেঙ্গু মশার বিস্তার হচ্ছে। বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা।

Banglabid

তীব্র জ্বরের সঙ্গে ব্যথা ও শরীরে লালচে উগসর্গ থাকলে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

বিএসএমএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, এখন ডেঙ্গু জ্বর যেমন বেড়ে যাচ্ছে তেমনিভাবে অন্যান্য জ্বর বাড়ছে। এ সময়ে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আক্রান্ত রোগীর বিশেষ যত্ন নিতে হবে।

বিশ্লেষণে দেখা যায়, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মাত্র এক শতাংশ ওই রোগে ভুগেছেন বছরের প্রথম ছয় মাসে। সাতচল্লিশ শতাংশ সংক্রমণ ঘটেছে বর্ষাকালে আর বর্ষা পরবর্তী সময়ে যখন পানি জমা থাকে তখন ৫২ শতাংশ।

Reneta

শহীদ সোহওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া জানান, জ্বর বা ব্যথা হলেই রোগীর ব্যথানাশক ওষুধ খায় কিন্তু  ডেঙ্গু হলে ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। আর ডেঙ্গু রোগীদের জন্য কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দরকার হয় না।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ নিয়েছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গু জ্বর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের জ্যামাইকা তাল্লাওয়াশ সিপিএল এর শীর্ষে

পরবর্তী

‘ডেঙ্গু ও ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক দরকার নেই’

পরবর্তী

তাইওয়ানে বাসে আগুন, বহু হতাহত

তাইওয়ানে বাসে আগুন, বহু হতাহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT