চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল শিক্ষা সহায়তায় ফ্রি ডেটা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A
ফাইল ফটো

ফাইল ফটো

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সম্প্রতি ইউসেপ (আন্ডারপ্রিভিলেজ চিলড্রেন এডুকেশন প্রোগ্রামস্‌) বাংলাদেশ-এর সাথে একটি সমঝোতা চুক্তি সই করেছে।

এই উদ্যোগের ফলে ইউসেপ জেনারেল স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা ডিজিটাল লার্নিং ও নতুন ‘ই-স্টাডি গ্রুপ’ মডেলের জন্য বাংলালিংক-এর ফ্রি ডেটা ব্যবহার করতে পারবে।

বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা চুক্তিতে সই করেন।

Banglabid

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটি আংকিত সুরেকা, হেড অফ এথিকস অ্যান্ড কমপ্ল্যায়েন্স অ্যান্ড এএমএল প্রোগ্রাম মোহাম্মদ আদিল হোসেন, ইউসেপ বাংলাদেশ-এর ফিন্যান্স অ্যান্ড কমপ্ল্যায়েন্স ডিরেক্টর নাজমুন নাহার এবং রিসোর্স মোবিলাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন ডেপুটি ডিরেক্টর শাহরিয়ার আলম।

এই চুক্তি অনুসারে ইউসেপ বাংলাদেশ’র নির্দিষ্ট সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইন শিক্ষা কার্যক্রমের জন্য এক বছর মেয়াদি ফ্রি ডেটা পাবেন। চালু করার দিন থেকে এক বছর পর্যন্ত এই ডেটার মেয়াদ থাকবে।

বাংলালিংক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “এই ধরনের বিশেষ ক্ষমতায়নের উদ্যোগকে বাংলালিংক সবসময়ই সাহায্য করার চেষ্টা করে। আমরা বিশ্বাস করি, শিক্ষা অর্জনে প্রতিটি শিশুর সমান অধিকার রয়েছে। আর এটি অর্জনের অন্যতম পূর্বশর্ত হচ্ছে সঠিক স্কুল ব্যবস্থা নিশ্চিত করা। এই লক্ষ্য নিয়ে ইউসেপ বাংলাদেশ একটি দৃষ্টান্তমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সামাজিকভাবে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে তাদের এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত।”

Reneta

ইউসেপ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক মো. আব্দুল করিম বলেন, “শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করার লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরদের শিক্ষালাভের সুযোগ তৈরি করছে। অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা নিশ্চিত করতে আমরা ই-স্টাডি মডেল গ্রহণ করেছি এবং এখনও ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে তা চালিয়ে যাচ্ছি। এই উদ্যোগের জন্য আমরা বাংলালিংক-কে ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি, আমাদের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উভয়ই এর মাধ্যমে উপকৃত হবেন।”

বাংলালিংক বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সবসময় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে অবদান রাখে। ইউসেপ বাংলাদেশ-এর সাথে এই যৌথ উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশে ই-লার্নিং প্রসারে সহায়তা ও ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করা। এই উদ্যোগের ফলে সবার জন্য অন্তর্ভুক্তি ও সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) অর্জনে ভূমিকা রাখছে বাংলালিংক। সামাজিকভাবে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক সর্বদা বিভিন্ন সামাজিক কর্মসূচি ও কার্যক্রমকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবে বাংলালিংক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার বুস্টার ডোজের কার্যক্রম শুরু

পরবর্তী

প্রথম সিনেমায় কাজ পেতে প্রায় দু’বছর সময় লেগেছিল: অভিষেক

পরবর্তী

প্রথম সিনেমায় কাজ পেতে প্রায় দু’বছর সময় লেগেছিল: অভিষেক

রোনালদো সেদিন ছিলেন ‘ব্লাডি ফ্যান্টাস্টিক’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT