চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডাবল জেতার মজাই অন্যরকম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
স্পোর্টস
A A

দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন রাজা চেলসি। অথচ কে বলবে এই দলটিই গত মৌসুমে টেবিলের দশম স্থানে থেকে লিগ শেষ করেছিল! চলতি মৌসুমেও শুরুটা হয়েছিল তিন ম্যাচ হেরে। অ্যান্তোনিও কন্তের কোচিংয়ে পরে ঘুরে দাঁড়িয়েছে ব্লুজরা। তবে লিগ শিরোপা জিতেই ক্ষান্ত দিচ্ছেন না কন্তে। আর্সেনালের বিপক্ষে এফএ কাপ জিতে ডাবল শিরোপার স্বাদ নিতে চান চেলসির এই ইতালিয়ান কোচ।

গত বছর সেপ্টেম্বরে এই আর্সেনালকে হারিয়েই শুরু হয়েছিল কন্তের শিরোপা জয়ের মিশন। এরপর সামনে যে দলকে পেয়েছে তাকেই উড়িয়ে দিয়েছে ব্লুজরা। ১০ পয়েন্টে পিছিয়ে থেকে শুরু, এখন সেই দলই দুই ম্যাচ বাকী থাকতে চ্যাম্পিয়ন।

এমন দুর্দান্তভাবে শিরোপা জয়ের সমস্ত কৃতিত্ব শিষ্যদের মাঝে বিলিয়ে দিতে কৃপণতা করলেন না কন্তে, ‘আমার খেলোয়াড়রা সর্বোচ্চ পেশাদারিত্ব, প্রতিজ্ঞা, কাজের প্রতি ভালোবাসা দেখিয়ে শিরোপা জিতেছে। আরও দুই ম্যাচ বাকি আছে উৎসব করার, এসময়টাতে আমরা মৌসুমটাকে অসাধারণ থেকে চমৎকার বানানোর চেষ্টা করবো।’

Banglabid

চেলসিকে আরেকটি শিরোপা জেতানোর মোক্ষম সুযোগ আছে কন্তের সামনে। ২৭ মে এফএ কাপের ফাইনালে ব্লুজদের প্রতিপক্ষ আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। ডাবল শিরোপা জিতে মৌসুমকে স্মরণীয় করে রাখতে চান তিনি। পাশাপাশি আগের মৌসুমের স্মৃতিকেও মাথা থেকে মুছে ফেলতে বলেছেন এই ইতালিয়ান, ‘আমি যখন এখানে আসি চেলসি তখন লিগে দশম। আর এর মানে ভেতরে কিছু কিছু সমস্যা ছিল। এখন এই মৌসুমে আমাদের সামনে ডাবল জেতার একটি দারুণ সুযোগ আছে। আর এর মজাই অন্যরকম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডক্টর ডুমের আগমন: ফিরে যেতে হবে এন্ডগেমে

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের জরুরি ‘নতুন উদ্যোগ’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ‘বুদ্ধিজীবী নকশাল’ নিয়ে মোদির সতর্কবার্তা

আগস্ট ১৫, ২০২৬

এআই প্রযুক্তি: মহাসড়কে গাড়ি থামাবে না পুলিশ, আইন ভাঙলে ‘অটো ফাইন’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT