চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবল চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপের শিরোপা
জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে ক্যারিবিয়ানদের জয়ের জন্য প্রয়োজন ছিলো
১৯ রান। প্রথম চার বলেই চার ছক্কায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কার্লোস ব্র্যাথওয়েইট।

এটি চলতি বছরে ক্যারিবিয়ানদের তৃতীয় বিশ্ব শিরোপা। এর আগে রোববার মেয়েদের টি-২০ বিশ্বকাপ এবং গত ফেব্রুয়ারিতে ছেলেদের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় দেশটি।

এদিন স্যামুয়েলস ৬৬ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। ব্র্যাথওয়েইট ১০ বলে খেলেন ৩৪ রানের ম্যাচ জয়ী ইনিংস। ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডজের। ১ রানেই ১ উইকেটের পর ১১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। 

Banglabid

তবে চতুর্থ উইকেট জুটিতে ব্রাভ এবং স্যামুয়েলসের ৭৫ রানের জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ানরা। ৮৬ রানে ব্রাভোর বিদায়ে আবারও বিপাকে পড়ে উইন্ডিজ শিবির।

২১ রানের মধ্যে ফিরে যান ব্রাভো, রাসেল এবং স্যামি। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা স্যামুয়েলস দলকে টেনে নেন। শেষ পর্যন্ত কার্লোস ব্র্যাথওয়েইটকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

টসে হেরে শুরুটা অবশ্য ভালো হয়নি ইংলিশদের, ইনিংসের দ্বিতীয় বলেই জেসন
রয়কে বোল্ড করে ক্যারিবিয়ানদের সাফল্য এনে দেন স্যামুয়েল বদ্রি। স্কোর
বোর্ডে রান তখন শূন্য।

Reneta

স্কোর বোর্ডে ৮ রান হতেই অ্যালেক্স হেলসও প্যাভিলিয়নের পথ ধরেন। আন্দ্রে রাসেলের বলে বদ্রির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

পঞ্চম
ওভারে ইয়ন মরগানকে ফিরিয়ে ইংলিশ ব্যাটিং লাইন আপ চেপে ধরেন স্যামুয়েল
বদ্রি। ফাস্ট স্লিপে ক্রিস গেইলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। স্কোর বোর্ডে রান
তখন মাত্র ২৩।

রুট-বাটলার জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।
তাদের জুটি থেকে স্কোর বোর্ডে যোগ হয় ৬১ রান। এরপরই সীমানার কাছে তুলে
মারতে গিয়ে ব্রাভোর তালুবন্দী হন বাটলার। কার্লোস ব্র্যাথওয়েইটের শিকারে পরিণত হওয়ার আগে ২২ বল থেকে ৩ ছক্কা এবং এক চারে করেন ৩৬ রান।

এরপরই,
রুট-স্ট্রোকস জুটিতে বিধ্বংসী হয়ে ওঠে ইংলিশরা। মাত্র ১৪ বল খেলে তুলে নেয়
২৬ রান। তবে ১২তম ওভারে স্ট্রোকসকে ফিরিয়ে ইংলিশদের লাগাম টেনে ধরেন
ব্রাভো। ১ বল পরে মঈন আলী এবং ১১ রান বাদে এক প্রান্ত আগলে খেলতে থাকা জো
রুটও প্যাভিলিয়নের পথ ধরলে থমকে যায় ইংলিশদের রানের চাকা।

শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করে ১৫৫ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT