চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডর্টমুন্ড ফুটবলারদের বাসে তিনটি বোমা হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ পূর্বাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বাস

বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বাস

জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ফুটবলারদের বহনকারী বাসে তিনটি বোমা হামলা হয়েছে। নর্থ-রাহিনে ওয়েস্টফেলিয়া পুলিশ জানিয়েছে, বোমার আঘাতে খেলোয়াড়দের বহনকারী বাসের জানালার কাচ ভেঙে যায়। দলটির ডিফেন্ডার ও স্পেন জাতীয় দলের খেলোয়াড় মার্ক বাত্রা আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে যাওয়ার কিছু আগে টিম হোটেল ছাড়ার সময় তাদের বহনকারী বাস লক্ষ্য করে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মোনাকোর বিপক্ষে সিগনাল ইদুনা পার্কে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় কোয়ার্টারের লড়াইয়ে নামার সূচি ছিল ডর্টমুন্ডের। ম্যাচটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

মার্ক বাত্রা
Banglabid

সন্ত্রাসী হামলার পর বাত্রাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি এই তারকা ফুটবলারের। তার সর্বশেষ অবস্থা স্থিতিশীল বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

নর্থ-রাহিনে ওয়েস্টফেলিয়া পুলিশ জানিয়েছে, পুলিশ ও ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ডর্টমুন্ডের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, দলের অন্য খেলোয়াড়রা নিরাপদে আছেন। স্টেডিয়াম এলাকাও নিরাপদ বলে ওই বার্তায় জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরুসিয়া ডর্টমুন্ডমার্ক বাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডর্টমুন্ড ফুটবল দলের বাসে বোমা হামলা, মার্ক বাত্রা আহত

পরবর্তী

ডর্টমুন্ড-মোনাকো ম্যাচ একদিন পেছাল

পরবর্তী

ডর্টমুন্ড-মোনাকো ম্যাচ একদিন পেছাল

মার্ক বাত্রা

বিস্ফোরণে হাতে আঘাত মার্ক বাত্রার, শঙ্কা নেই

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT