চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেইলব্লেজার্সের হয়ে খেলতে ভারত যাচ্ছেন সালমা-সুপ্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৫, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সালমা ও সুপ্তা ট্রেইলব্লেজার্সের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফেয়ারব্রেক টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলছেন রুমানা আহমেদ ও জাহানারা আলম। এদিকে সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা ভারতে যাচ্ছেন মেয়েদের আইপিএল ‘উইমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ’ খেলতে। তিন দলের আসরে দুজনই খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্সের হয়ে।

রোববার ভিসা হয়েছে সালমা-সুপ্তার। সোমবার দুপুর আড়াইটার ফ্লাইটে মুম্বাই হয়ে টুর্নামেন্টের ভেন্যু পুনে পৌঁছাবেন তারা।

আরব আমিরাতে হওয়া আগের আসরে ট্রেইলব্লেজার্সকে চ্যাম্পিয়ন করাতে বড় অবদান রেখেছিলেন সালমা। ফাইনালে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন অফস্পিনার। সেবার সুপারনোভাসের হয়ে খেলেছিলেন জাহানারা আলম। এবার অবশ্য টাইগ্রেস পেসার দল পাননি।

মেয়েদের আইপিএল খেলার নতুন অভিজ্ঞতা হবে টপঅর্ডার ব্যাটার সুপ্তার। বিদেশি লিগে সাধারণত বাংলাদেশের বোলারদের ডাক এলেও এবার ব্যতিক্রম। সালমা জানালেন নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেবেন জাতীয় দল সতীর্থকে।

গত আসরে ভালো করায় সালমার উপর থাকবে বাড়তি প্রত্যাশা। সেটি মেটানোর লক্ষ্য নিয়েই যাচ্ছেন খেলতে। চ্যানেল আই অনলাইনকে বাংলাদেশের নারী ক্রিকেটের এ আইকন বললেন সেকথাই।

‘দেশের নাম উজ্জ্বল করার লক্ষ্য থাকবে। আর প্রত্যাশা ভালো খেলতে অনুপ্রাণিত করে সবসময়। ওয়ানডে বিশ্বকাপে বোলিং ভালো হওয়ায় আমি আত্মবিশ্বাসী। সুপ্তার জন্য শুভকামনা ও সমর্থন থাকবে। যেহেতু একই দলে খেলব, অনেককিছু শেয়ার করার সুযোগ থাকবে। আশা করি ও ভালো করবে।’

আগামী ২৩ থেকে ২৮ মে ভারতের পুনেতে হবে আসরটি। অংশ নিচ্ছে যথারীতি তিনটি দল- সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি। ছেলেদের আইপিএলের প্লে-অফের আগের বিরতির মাঝে হবে ফাইনালসহ চার ম্যাচের আসরটি।

ট্যাগ: জাহানারাট্রেইলব্লেজার্সরুমানালিড স্পোর্টসসালমাসুপ্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি আসলে কী চায়, নিজেরাও জানে না: কাদের

পরবর্তী

পাকিস্তানের শোয়েবের চাওয়া ভারতের উমরান তাকে ছাড়িয়ে যাক

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার শোয়েবের উচ্ছ্বাস, ভারতের উমরানের প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের শোয়েবের চাওয়া ভারতের উমরান তাকে ছাড়িয়ে যাক

বিশ্ব ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে শোকার্ত বলিউড

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT