চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প হয়তো ‘দ্য পোস্ট’ ছবিটি পছন্দ করবেন: মেরিল স্ট্রিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
দ্য পোস্ট

পেন্টাগন পেপারস কেলেঙ্কারি ফাঁস করতে ওয়াশিংটন পোস্টের সংগ্রামের কাহিনী নিয়ে বানানো ছবি ‘দ্য পোস্ট’ মুক্তি পেয়েছে গত ডিসেম্বরে। ছবির অভিনেত্রী মেরিল স্ট্রিপের ধারণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ‘দ্য পোস্ট’ ছবিটি দেখলে খুব পছন্দ করবেন।

ছবির পরিচালক স্টিফেন স্পিলবার্গ জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার প্রতি যে বিরূপ মনোভাব পোষণ করেন তার জবাব দিতেই ছবিটি তৈরি করেছেন। টম হ্যাঙ্কস ও মেরিল স্ট্রিপও শুরু থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং তার বিভিন্ন কাজের সমালোচনা করে একাধিকবার আলোচনায় এসেছেন। কিন্তু তবুও ছবিটি হোয়াইট হাউজের সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। তবে দেখেননি ট্রাম্প।

তবে তিনবার অস্কার জেতা অভিনেত্রী মেরির স্ট্রিপের ধারণা এই ছবি পছন্দ করবেন ট্রাম্প। তিনি বলেন, ‘ট্রাম্প হয়তো ‘দ্য পোস্ট’ ছবিটি পছন্দ করবেন। যদিও বিষয়টি অদ্ভুত! তবে, পছন্দ করার কারণ হলো এটা দেশপ্রেমের ছবি। ছবির কী প্রভাব তার উপর পড়তে পারে? এতে তার অসততা কমে পারে এবং সমাজের নীতিবান মানুষগুলোর প্রতি শ্রদ্ধা বাড়তে পারে।’

Banglabid

১৯৭১ সালে ‘পেন্টাগন পেপারস’ কেলেঙ্কারি ফাঁস করে দেয় মার্কিন পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট। তৎকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বাধা প্রদান করা সত্ত্বেও পেন্টাগন পেপার্স ফাঁস করে দিয়েছিল ওয়াশিংটন পোস্ট। পেন্টাগন পেপারসে ১৯৪৭ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ভিয়েতনামে আমেরিকার বিভিন্ন অভিযান সম্পর্কে স্পর্শকাতর অনেক তথ্য ছিল। ছবিতে দেখানো হয়েছে বিতর্কিত প্রতিবেদন ‘পেন্টাগন পেপার্স’ প্রকাশের আগে-পরে কী ঘটেছিল। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর তৎকালীন সম্পাদক বেন ব্র্যাডলির চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস, প্রকাশক কে গ্রাহামের চরিত্রে মেরিল স্ট্রিপ। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টম হ্যাঙ্কসডোনাল্ড ট্রাম্পদ্য পোস্টমেরিল স্ট্রিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রাজ্জাক এক পূর্ণাঙ্গ শিল্পী’

পরবর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে না আজ, অনেক কাজই বাকি

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হচ্ছে না আজ, অনেক কাজই বাকি

শিল্পকলায় সুস্বাদু পিঠার নয় দিনের উৎসব মঙ্গলবার শুরু

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT