চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প সব মার্কিনীর জন্য একজন সফল প্রেসিডেন্ট হবেন বলে আশাবাদ হিলারির

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:৩৬ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

শ্রদ্ধায় আসন ছেড়ে উঠে দাঁড়ানো অশ্রু ভরা ঝাপসা চোখের সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন ডেমোক্র্যাট নেত্রী হিলারি ক্লিনটন। নব নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সব মার্কিনীর জন্য একজন সফল প্রেসিডেন্ট হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

তবু একেবারে হতাশ হতে নারাজ হিলারি বলেন, ‘তবে আমি আমেরিকাকে বিশ্বাস করি এবং সবসময় করবো। তাই ফলাফল মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে’।

বক্তব্যের প্রথমেই পরিবার, সমর্থক এবং তার পক্ষে প্রচারণা চালানো অগণিত মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Banglabid

ট্রাম্পের জয়ে জাতি হিসেবে মার্কিনীদের ভেতরকার চরম বিভক্তি প্রকাশিত হয়েছে। এই বিভক্তিই হিলারি ক্লিনটনের বিদায়ী ভাষণে গুরুত্ব পেয়েছে সবচেয়ে বেশি। তিনি বলেন,‘ আমরা যতোটা ভেবেছিলাম আমাদের জাতি তার চেয়েও বেশি বিভক্ত ’।

আবেগ ভরা এই বক্তৃতার শুরুতেই তিনি বলেন,‘ আমি দুঃখিত যে আমরা আমাদের বিশ্বাস, বোধ-চেতনাকে জয়ী করতে পারলাম না। কিন্তু আপনাদের জন্য আমি গর্বিত। আপনারাই আমেরিকার সবচেয়ে ভালো দিকের উপস্থাপন করেছেন।’

নারী সমর্থকদের বিশেষ করে তরুণীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ যারা আমার প্রচারণায় বিশ্বাস করে আমার ওপর আস্থা রেখেছিলেন তারাই আমাকে সত্যিকারের চ্যাম্পিয়ন বানিয়ে সবচেয়ে বেশি গর্বিত করেছেন’।

Reneta

গণতন্ত্র ও সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে নবনির্বাচিত প্রেসিডেন্টের শুভকামনায় হিলারি বলেন,‘ আমাদের এখন ফলাফল মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময়’।

ভাষণে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মিশেল ওবামার প্রতি সাধারণ মার্কিনীদের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হিলারি ক্লিনটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দলে সমন্বয় আনতে হবে: আব্দুল রাজ্জাক

পরবর্তী

এখনও প্রেরণার নাম নূর হোসেন

পরবর্তী

এখনও প্রেরণার নাম নূর হোসেন

রাজধানীতে কারখানা থেকে ২ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

সর্বশেষ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT