চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-কিম বৈঠকের সিদ্ধান্ত প্রমাণ করে যুক্তরাষ্ট্রের কৌশল সফল: মাইক পেন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-যুক্তরাষ্ট্র-বৈঠক-ডোনাল্ড ট্রাম্প-কিম জং উন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, কিম জং উনের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রাজি হওয়ার খবরই প্রমাণ করে যুক্তরাষ্ট্রের নর্থ কোরিয়াকে একঘরে করে ফেলার কৌশল কাজ করছে।

পরমাণু অস্ত্র বিষয়ে ট্রাম্প নর্থ কোরীয় নেতার সঙ্গে বৈঠকে রাজি হওয়ার পর এক বিবৃতিতে মাইক পেন্স বলেছেন, যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়াকে কোনো ছাড় দেয়নি। বরং দেশটির নেতা কিম জং উনের ওপর ধারাবাহিকভাবে চাপ বাড়িয়েছে।

পরমাণু কর্মসূচি বন্ধে সুনির্দিষ্ট, স্থায়ী ও বৈধ পদক্ষেপ না নেয়া পর্যন্ত নর্থ কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে বলেও জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

প্রথমবার নর্থ কোরিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকের এই ঘোষণা আসার পর হতবাক হয়ে গিয়েছিলেন পর্যবেক্ষকরা। পরে অবশ্য হোয়াইট হাউজ জানায়, এমন কোনো বৈঠক হওয়ার আগে অবশ্যই নর্থকে পরমাণু ইস্যুতে ‘শক্ত পদক্ষেপ’ নিতে হবে।

মাত্র ক’মাস আগেই ট্রাম্প-কিম বাকযুদ্ধ আলোচনার শীর্ষে ছিল। দু’জনই একে অপরকে লক্ষ্য করে অপমানসূচক বক্তব্যের তীর ছুঁড়ছিলেন একের পর এক। কিন্তু সাউথ কোরিয়ার হাতে করে নর্থ কোরিয়া যুক্তরাষ্ট্রের কাছে সম্মেলনে অংশ নিয়ে আলোচনায় বসার নিমন্ত্রণ পাঠাতেই এখন রাজি হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় কোনো নর্থ কোরীয় নেতার সঙ্গে সাক্ষাত করেননি।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়া
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভাইয়ের সঙ্গে স্ত্রীকে ‘খারাপ কাজে’ বাধ্য করার চেষ্টা করেছিলেন সামি

পরবর্তী

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

পরবর্তী
সড়ক দুর্ঘটনা

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

৪০ দিন পর রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT