চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলো পাকিস্তান। কুইন্স পার্ক ওভালে বৃষ্টির বাগড়ায় ড্র হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের শেষ টেস্ট। তার তাতেই সপ্তাহ ব্যবধানে শীর্ষস্থান হারালো বিরাট-রোহিতরা।

পাকিস্তান ১১১ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে সবার উপরে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের পয়েন্ট ১১০। শ্রীলঙ্কার মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে তিন নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ১০৮।

সম্প্রতি শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়ার ৩-০ তে হোয়াইটওয়াশ ও ইংল্যান্ডের বিপক্ষে ২-২ সমতায় টেস্ট সিরিজ শেষ করার সুবাদে র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে আসে পাকিস্তান। একই সঙ্গে গত ১৭ আগস্ট ঘোষিত র‌্যাংকিংয়ে এক নম্বর অবস্থান পুনরুদ্ধার করে ভারত। সেন্ট লুসিয়া টেস্ট জিতে ২-০ তে চার ম্যাচের সিরিজ জিতে নিলেও বিরাট কোহলিদের ভাগ্য ঝুলে ছিল ত্রিনিদাদের চতুর্থ টেস্টে।

এরপর যথাক্রমে ইংল্যান্ড চতুর্থ, নিউজিল্যান্ড পঞ্চম, শ্রীলঙ্কা ষষ্ঠ, দক্ষিণ আফ্রিকা সপ্তম ও ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে।

আর বাংলাদেশ নবম স্থানে আছে ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে। মুশফিক-তামিমদের পরই আছে জিম্বাবুয়ে, তাদের রেটিং পয়েন্ট মাত্র ৮।

পাকিস্তানের এই সাফল্য গত দুই বছরে তাদের ধারাবাহিক সাফল্যের ফসল। ২০১৪ সালে অগাস্টে তারা ছয় নম্বরে ছিল। এরপর থেকে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ হারেনি তারা।

এই সময়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-০তে, শ্রীলঙ্কার মাটিতে জিতেছে ২-১ ব্যবধানে। বাংলাদেশের মাটিতে জিতেছে ১-০তে এবং সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডকে হারিয়েছে ২-০তে। আর সিরিজ ড্র করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে তাদেই মাটিতে।

২০০৩ সালে আনুষ্ঠানিক টেস্ট র‌্যাংকিং চালু হওয়ার পর পঞ্চম দল হিসেবে সবার উপরে এবারই নাম লেখালো পাকিস্তান।

ট্যাগ: পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই ধর্মীয় নেতা হত্যা: প্রধানমন্ত্রী

পরবর্তী

টাঙ্গাইলে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক ১

পরবর্তী

টাঙ্গাইলে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আটক ১

প্রথম টেলিভিশন নাটকের অভিনেতার জন্য শোকগাঁথা

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT