চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট অভিষেকে ‘সেরা’ ভারতকে পাচ্ছে না আফগানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ০৫, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আগামী জুনে ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট খেলতে যাচ্ছে আফগানিস্তান। কিন্তু সাদা পোশাকের অভিষেকে ঘরের মাঠের ‘সেরা’ ভারতকে পাচ্ছে না আফগানরা। সামনে কঠিন ইংল্যান্ড সিরিজের কথা মাথায় রেখে বেঙ্গালোর টেস্টে কোহলিসহ সিনিয়র ক্রিকেটারদের দলের বাইরে রাখবে ভারতীয় বোর্ড।

দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানাচ্ছে, ভারতের ‘দ্বিতীয়’ সেরা যে দলটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিধাস ট্রফির শিরোপা জিতেছে, সেই দলটিই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পেতে পারে।

চলতি বছরের মাঝ ফেব্রুয়ারিতে পত্রিকাটি আরেক প্রতিবেদনে জানিয়েছিল, কোহলিসহ ভারতের শীর্ষ বেশ কয়েকজন ক্রিকেটার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট মিস করতে পারেন।

Banglabid

বিসিসিআই সূত্রে দেয়া এই খবর সত্যি হলে আফগানদের বিপক্ষে টেস্টে ভারতীয় দলে দেখা যাবে না, অধিনায়ক বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, চেতশ্বর পূজারা, মুরালি বিজয়, শিখর ধাওয়া, রবিচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, ভুবেনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহকে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটাররা আসন্ন সিরিজে নিজেদের মানিয়ে নিতে এখন ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত। ক্রিকেট অপারেশন কমিটির পক্ষ থেকে এদের প্রত্যেকেই এটাকে ভালো পরিকল্পনা হিসাবে অভিবাদন জানিয়েছে। আফগানিস্তানের মত ‘ন্যূনতম’ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির ভারতের জন্য কি আরো বেশি গুরুত্বপূর্ণ নয় কি?’

ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য কোহলি এবং অশ্বিন ইংলিশ কাউন্টিতে খেলার জন্য চুক্তি করেছেন। আইপিএলের পরই তারা সেখানে যোগ দেবেন। আর আইপিএলে দল না পাওয়া পুজারা ও ইশান্ত কাউন্টি চ্যাম্পিয়নশীপে খেলছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানভারতীয় ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

পাহাড়ে পার্টিকে নিয়ন্ত্রণ করা বন্দুক

পরবর্তী

নৌকা জেতাতে খুলনা-গাজীপুরে পুলিশি তাণ্ডব চলছে: রিজভী

পরবর্তী
রিজভী

নৌকা জেতাতে খুলনা-গাজীপুরে পুলিশি তাণ্ডব চলছে: রিজভী

‘আমাদের মনির ভাই উন্নত চিকিৎসার অভাবে মারা গেলেন’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT