চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে নিজেদের এগিয়ে রাখছেন মুমিনুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০২, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি দল যখন দেরাদুনে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে নামার অপেক্ষায়, টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার তখন মিরপুরের ইনডোরে ঘাম ঝরাতে ব্যস্ত। লাল বলের অনুশীলনে মুমিনুল ছাড়াও ইমরুল, রাজ্জাক, সোহান, তাইজুল, নাঈম। ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুতেই টেস্ট সিরিজ। আর এ ফরম্যাটে নিজেদের এগিয়ে রাখছেন মুমিনুল।

তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে ২৩ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সাদা পোশাকের ক্রিকেটে টপঅর্ডারের সেরা ব্যাটসম্যান মুমিনুল হক অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ক্যারিবীয় অঞ্চলের সফর নিয়ে রোমাঞ্চ, চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা।

প্রশ্ন: সামনের সফর নিয়ে কতটা রোমাঞ্চিত?

মুমিনুল: রোমাঞ্চিত অবশ্যই। ভালো খেলার তাগিদ আছে। দলের জন্যে কিছু করার তাগিদ আছে। প্রস্তুতি নিচ্ছি। আশা করি  ভালো কিছু হবে।

প্রশ্ন: ফিটনেস নিয়ে কি বেশি ফোকাসড?

মুমিনুল: একজন পেশাদার ক্রিকেটার হিসেবে শুধু ব্যাটিং আর বোলিং দিয়ে কাজ শেষ করা যাবে না।  ফিল্ডিংয়ের জন্য ফিটনেসটা দরকার। আমার মনে হয় আগের চেয়ে খেলোয়াড়রা অনেক বেশি পেশাদার। এই কারণে ফিটনেস নিয়ে অনেক সচেতন সবাই।

প্রশ্ন: ব্যাটিং কোচ নেই, টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করছেন কীভাবে?

মুমিনুল: আপনারা তো জানেন আমার কোনো সমস্যা হলে আমি সালাউদ্দিন স্যারের (মোহাম্মদ সালাউদ্দিন) কাছে যাই। উনি সমাধান করে দেন। ছোটবেলা থেকে দেখছেন, ছোটখাটো সমস্যা দেখলেই বুঝতে পারেন। তো ওটার জন্য (ব্যাটিং কোচ না থাকা) আমার খুব বেশি সমস্যা হয় না।

প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজ সফরে আপনার লক্ষ্য?

মুমিনুল: কোনো সিরিজের আগে ওরকম কোনো লক্ষ্য থাকে না। এখন চেষ্টা করি দলের জন্য যতটুকু পারি অবদান রাখার। সেটা ৫০% হোক, ৭০% হোক বা ৮০% হোক। দিনে দিনে ওটা বাড়ানোর চেষ্টা করি।

প্রশ্ন: ওয়ানডে, টি-টুয়েন্টিতে নিজেকে প্রমাণের মানদণ্ড নিয়ে দ্বিধা আছে কিনা?

মুমিনুল: ওইটা আমার কাছে ওইরকম কনফিউশন তৈরি করে না। যেকোনো ফরম্যাটে আপনি ভালো খেলবেন…আর ওই সময় ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আমি ওই ধৈর্যের মধ্যে আছি, এটা রাখতে হবে। আমি আগেও বলেছি আমি যদি টেস্ট ভালো খেলে থাকি তাহলে আমার ওই সুযোগটা আছে।

প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন নিয়ে বাড়তি ভাবনা?

মুমিনুল: আগেও অবশ্য খেলেছি আমি। ২০১২ বা ২০১৩ সালের দিকে একবার গিয়েছিলাম। এর আগে ‘এ’ দলের হয়েও খেলেছি ওখানে। আমার মনে হয় একটু বাউন্স থাকে। তো ওটা নিয়ে আমরা অনুশীলন করছি। পেস বোলারদের বল বেশি ফেস করছি। ওখানে গিয়ে তো ১০-১২ দিন সময় পাব। আমার মনে হয় ভালোমতো প্রস্তুতি নেব।’

প্রশ্ন: সব ঠিক আছে। তারপরও কী কোচের অভাবটা অনুভূত হয় না?

মুমিনুল: আপনি যদি মনে করেন আপনার ব্যাটিং কোচ নাই, তাহলে আপনি ওই জায়গায় পড়ে থাকবেন। এভাবে চিন্তা না করে যার যেখানে সমস্যা তা নিয়ে কাজ করতে হবে। অন্তত সবাই জানে কার কী সমস্যা। আগের ট্যুরে যে ভুলটা ছিল আমার, ওইটা ঠিক করতে পারলে ওভারকাম করতে পারব এবং ভালো খেলা সম্ভব।

প্রশ্ন: এখনকার ওয়েস্ট ইন্ডিজ টেস্টে কেমন প্রতিপক্ষ?

মুমিনুল: টেস্টে আমার কাছে মনে হয় আমরা একটু এগিয়ে আছি। কারণ আমাদের পাঁচ-ছয়জন সিনিয়র আছেন অনেকদিন থেকে। অনেক ভালো পারফর্ম করছেন। ওদের তুলনায় আমরা অনেক ভালো আমার মনে হয়।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধানমন্ডির ফুটপাতে হঠাৎ ককটেল বিস্ফোরণ

পরবর্তী

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি

পরবর্তী

যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি

ঋতুস্রাব

ঋতুস্রাব সম্পর্কে আপনার যা জানা দরকার

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT