চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেরেসা মে’র পদত্যাগ চেয়ে অনলাইন পিটিশনে কয়েক লাখ সাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
টেরেসা মে

নর্দার্ন আয়ারল্যান্ডের দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে সমঝোতা না করতে কনজারভেটিভ পার্টির প্রতি আহ্বান জানিয়ে একটি অনলাইন পিটিশনে ৫ লক্ষাধিক মানুষ স্বাক্ষর করেছেন। এছাড়া সেই পিটিশনে প্রধানমন্ত্রী টেরেসা মে’র পদত্যাগ দাবি করে জেরেমি করবিনকে নেতৃত্বে আনার দাবি জানানো হয়।

বেশ কয়েকজন পিটিশনকারী দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, ডিইউপি সম্পর্কে ব্রিটেনের অনেকেরই কোন ধারণা নেই। তাদের সম্পর্কে জানতে গুগলের সাহায্য নিতে হচ্ছে।

চেঞ্জ ডট ওআরজি’র পক্ষ থেকে এই অনলাইন পিটিশনে স্বাক্ষরের আয়োজন করা হয়। সেখানে উল্লেখ করা হয়, “টেরেসা মে’র পদত্যাগ করা উচিত। ক্ষমতায় থেকে যাওয়ার এই মরিয়া প্রচেষ্টা বিরক্তিকর।”

Banglabid

এছাড়া শনিবার কয়েক শ’ মানুষ সেন্ট্রাল ডিইউপির সঙ্গে টেরেসা মে’র জোট গঠনের প্রচেষ্টার প্রতি ক্ষোভ জানাতে লন্ডনে সমবেত হয়। এসময় ডিউপি বিরোধী এবং জেরেমি করবিনের পক্ষে বার্তা লেখা প্ল্যাকার্ড বহন করে তারা।

ডাউনিং স্ট্রিটের বাইরে বিক্ষোভ

‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ এবং ‘স্টপ দ্য ওয়ার কোয়ালিশন’ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য দেয় তারা।

Reneta

আয়োজকরা ‘বর্ণবাদী, নারীবিরোধী, সমকামীবিরোধী’ ডিইউপিকে বর্জনের ডাক দিয়ে ‘টোরিস আউট, রিফিউজিস ইন’, ‘টোরিস আউট, করবিন ইন’ স্লোগান দেয়।

পুলিশের বাধা

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের কাছে এই বিক্ষোভে বাধা দেয় ‍পুলিশ।

একজন নার্সারী কর্মি ডিইউপির সঙ্গে টেরেসার জোট গঠন প্রচেষ্টায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিইউপি সম্পর্কে প্রথমে আমার কোন ধারণা ছিলো না। তাদের সম্মন্ধে জানতে আমাকে গুগল করতে হয়েছে। এই দেশের অনেক মানুষেরও নিশ্চয়ই এভাবেই দলটি সম্পর্কে জানতে হয়েছে।

বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে ১৩ টি আসন কম পেয়ে হাউজ অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা হারায় কনজারভেটিভ পার্টি। প্রয়োজনীয় আসন (৩২৬) সংখ্যার চেয়ে ৮টি কম পাওয়া কনজারভেটিভ পার্টি ডিইউপির সমর্থন নিয়ে সরকার গঠন করতে চায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিইউপিব্রিটেন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ যে অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ

পরবর্তী

অস্ট্রেলিয়ার সর্বনাশে বাংলাদেশের পৌষ মাস

পরবর্তী
গর্জে উঠে সেমিফাইনালে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার সর্বনাশে বাংলাদেশের পৌষ মাস

‘ব্যাটিং দেখে মনে হচ্ছিল জিততে যাচ্ছি’

সর্বশেষ

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT