চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকসই উন্নয়নে প্রয়োজন গবেষণা ও উদ্ভাবন: স্পিকার

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৬:০১ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
অর্থনীতি
A A
স্পিকার শিরীন শারমিন

অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও নতুন নতুন উদ্ভাবন দরকার। তবে এ জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স আয়োজিত ‘হরাইজন-২০২০: অপরচুনিটিস ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। নিম্ন আয়ের দেশ থেকে এখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এখন লক্ষ্য, মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়া।

“তবে জলবায়ুর পরিবর্তন ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় লবণাক্ততার প্রভাব মোকাবিলায় কৃষিখাতে গবেষণা ও নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের গবেষণা সুফল বয়ে আনবে। সামাজিক ও শিল্পখাতের বিভিন্ন বিষয়ে এ গবেষণা করা দরকার।”

দেশের উন্নয়নে গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিরীন শারমিন চৌধুরী বলেন, সমসাময়িক বিষয়গুলোর মধ্যে জনমিতি, তথ্যপ্রযুক্তি, পরিবেশ সম্মত জ্বালানি, ঔষধ শিল্প, ব্লু-ইকনমি, সফটওয়ার শিল্প প্রভৃতি খাতে যৌথ গবেষণা কর্মের সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে দেশের গবেষক ও উদ্ভাবকদের এগিয়ে আসতে হবে।

ই-কমার্স প্রসঙ্গে তিনি বলেন, দেশে ই-কমার্সের বড় বাজার তৈরি হয়েছে। কিন্তু তার জন্য যে অবকাঠামো দরকার তা নেই। সফটওয়ার খাতেও বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাত নিয়েও কাজ করতে হবে।

জলবায়‍ু পরিবর্তনের বড় প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে মন্তব্য করে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে তথ্য-প্রযুক্তির উন্নয়নের কোনো বিকল্প নেই। ইতোমধ্যে বাংলাদেশ এ খাতে ব্যাপক উন্নয়ন করেছে। তবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গবেষণা খুব জরুরি। গবেষণার মাধ্যমে ত্বরান্বিত করতে হবে ভবিষ্যতের উন্নয়নমূলক কাজ।

বাংলাদেশের বিভিন্ন খাতের গবেষণা কাজে সহায়তার আশ্বাস দিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেট পিয়েরে মায়াদুন বলেন, ইইউ বরাবরই বাংলাদেশের উন্নয়নের পাশে ছিল। ভবিষ্যতেও থাকবে। ইইউ গবেষণাখাতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি নিহাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন প্রমুখ।

ট্যাগ: টেকসই উন্নয়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুমিনুল তো ‘হোয়াইটওয়াশ’ই করতে চান

পরবর্তী

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত, উত্তাল সাগর

পরবর্তী
৩ নম্বর সতর্ক সংকেত

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত, উত্তাল সাগর

ওবায়দুল কাদের

উপ-প্রধানমন্ত্রীর পদ নিয়ে আলোচনা গুজব: ওবায়দুল কাদের

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT