চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুঙ্গিপাড়ায় দুরন্ত মুজিবের বেড়ে ওঠা

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১১:৫৪ পূর্বাহ্ণ ০২, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-টুঙ্গিপাড়া-টুঙ্গিপাড়ায় বেড়ে ওঠা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদিবাড়িতে চারটি ভিটায় চারটি দালান ছিল। পুরনো দালানগুলোর দুয়েকটি এখনো টিকে আছে।

ঐতিহ্যবাহী শেখ পরিবারের কয়েকটি বড় বড় পুকুর আছে টুঙ্গিপাড়ায় জাতির পিতার পৈতৃক বাড়িতে। ছোটবেলায় এসব পুকুরেই সাঁতরে বেড়াতেন দুরন্ত শেখ মুজিব।

শত বছর পুরনো হিজল গাছটি থেকে সদলবলে ঝাঁপ দিতেন নিচের খালের পানিতে। পরে ঢাকা বা অন্য শহর থেকে যখন বাড়ি আসতেন তখন মধুমতি নদী হয়ে নৌকায় করে এ খাল দিয়েই ফিরতেন বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের টিনের ঘরটি ছিলো এখানে। টিনের সে ঘরেই জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। তিনি নিহত হওয়ার অনেক বছর পর টিনের ঘরের জায়গাতেই নতুন একটি ভবন তৈরি করা হয়।

তখনকার সেই টিনের ঘরেই শেখ মুজিবের বউ হয়ে এসেছিলেন তার চাচাতো বোন শেখ ফজিলাতুন্নেসা, যার ডাকনাম ছিল রেনু।

রেনুর যখন ৩ বছর বয়স তখন ১৩ বছরের শেখ মুজিবুরের সাথে তার বিয়ে দেয়া হয়। ছোটবেলায় অবশ্য চাচাতো ভাইবোনের মতোই বড় হয়েছেন তারা। এখনকার ভবনের পাশেই ছিল রেনুদের ঘর।

বাল্যকাল থেকেই নেতৃত্বের বিকাশ ঘটেছিল বঙ্গবন্ধুর মধ্যে, স্কুল জীবনে গিয়ে তা আরও বিকশিত হতে শুরু করে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

(চলবে)

ট্যাগ: টুঙ্গিপাড়াশোকাবহ আগস্টসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তনে মানসম্মত গবেষণা জরুরি

পরবর্তী

সাগরে নেমে ইউল্যাবের শিক্ষার্থী নিখোঁজ

পরবর্তী

সাগরে নেমে ইউল্যাবের শিক্ষার্থী নিখোঁজ

মাঠে ঢোকা সেই ‘প্রতিবাদকারী’দের মুক্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT