চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরে নেমে ইউল্যাবের শিক্ষার্থী নিখোঁজ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:০৫ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকার ইউল্যাব ইউনিভার্সিটির এক ছাত্র নিখোঁজ হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী।

নিখোঁজ মো. রাফসান ফয়সাল (২১) ঢাকার ইউল্যাব ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজের সঙ্গে বেড়াতে আসা বন্ধুদের বরাত দিয়ে ফজলে রাব্বী বলেন, মঙ্গলবার রাতে ঢাকা থেকে মো. রাফসান ফয়সাল, মো. সামিউল হাসান সায়েদ ও তায়েবা তাবাচ্ছুম সহ ৩ বন্ধু মিলে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেন। বুধবার সকালে কক্সবাজার পৌঁছে কলাতলী এলাকার আবাসিক হোটেল জিনিয়াতে অবস্থান করেন তারা।

বিকেলে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরাফেরা শেষে সন্ধ্যার পর সমুদ্র সৈকতে যান। সেখানে ৩ বন্ধু বিচ বাইকে চড়ে ২ থেকে ৩ ঘণ্টা সময় কাটান। এক পর্যায়ে রাত সাড়ে ৮ টার দিকে সামিউল সায়েদকে তীরে রেখে অপর ২ বন্ধু সাগরে গোসলে নামেন। এরপর রাফসান ফয়সাল নিখোঁজ হন।

ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা বলেন: ‘পর্যটক ৩ বন্ধু মিলে গোসলের সময় সাগরে ভাটা চলছিল। ভাটার সময় স্রোতের টানে ভেসে গিয়ে এ ঘটনা ঘটেছে।’

Reneta

নিখোঁজের সহপাঠি বন্ধু মো. সামিউল হাসান সায়েদ বলেন: ‘রাতে বিচ বাইকে চড়ার এক পর্যায়ে রাফসান ও তাবেয়া তাবাচ্ছুম সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তলিয়ে যাওয়ার সময় চিৎকার দিলে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে নেমে পড়ি। এক পর্যায়ে তাবেয়া তাবাচ্ছুমকে টেনে উদ্ধার করা সম্ভব হলেও ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় রাফসান। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।’

ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা ফজলে রাব্বী বলেন: ঘটনার পর নিখোঁজের উদ্ধারে কক্সবাজার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এছাড়া সৈকতে দায়িত্ব পালনরত উদ্ধারকর্মীরাও সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাসি চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউল্যাব ইউনিভার্সিটিকক্সবাজার সমুদ্র সৈকতনিখোঁজ
শেয়ারTweetPin

সর্বশেষ

গণতন্ত্রের ৫২ বছর: লাল কার্নেশনে সিক্ত পর্তুগাল

এপ্রিল ২৬, ২০২৬

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬

বিশ্ব মেধাসম্পদ দিবস প্রীতি ফুটবল: জাহাঙ্গীরনগরের বিপক্ষে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এপ্রিল ২৬, ২০২৬

হোয়াইট হাউসে গু/লি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT