চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি সিরিজেও নেই সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
টেস্টে সতীর্থদের উত্থান-পতন দেখেছেন বাইরে বসেই

টেস্টে সতীর্থদের উত্থান-পতন দেখেছেন বাইরে বসেই

আশঙ্কাটাই সত্যি হল। অধিনায়ক সাকিব আল হাসানকে টি-টুয়েন্টি সিরিজের দুই ম্যাচেও পাচ্ছে না বাংলাদেশ। শনিবার তাকে নিয়েই দল ঘোষণা করা হলেও তখন কেবল প্রথম ম্যাচে নামা ঘিরে শঙ্কায় ছিল বিসিবি। রোববার সাকিব নিজেই নিশ্চিত করলেন সিরিজের বাকিটাতে খেলা হচ্ছে না তার।

দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত হয়ে সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন সাকিব। খেলতে না পারার কথাটি সেখানেই জানিয়েছেন।

‘হাতের ইনজুরি পুরোপুরি সেরে উঠতে আরও দুসপ্তাহ সময় লাগবে। তাতে টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারছি না। আশা করি সামনের নিধাস ট্রফিতে মাঠে ফিরতে পারবো।’

মার্চে শ্রীলঙ্কার মাটিতে ভারত ও বাংলাদেশকে নিয়ে একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা। সাকিব আশা করছেন সেখানে ফেরারই।

টেস্টে অলরাউন্ডার সাকিবকে হারিয়ে ভালই ধুঁকেছে বাংলাদেশ। টি-টুয়েন্টি সিরিজেও তাকে না পাওয়া মানে আরেকটি বড় ক্ষতিই। সাদা পোশাকে মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়কের ভার সামলেছেন। টি-টুয়েন্টিতে তারই নেতৃত্বভার সামলানোর সম্ভাবনা বেশি। বিসিবি অবশ্য রোববার দুপুর পর্যন্ত ভারপ্রাপ্ত অধিনায়কের নাম ঘোষণা করেনি।

মূর্তিকারিগর

আগামী ১৫ ও ১৮ ফেব্রুয়ারি হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুটি।

শনিবার সাকিবকে নিয়ে যখন দল ঘোষণা হল তখন কেবল শঙ্কাতেই ছিল বিসিবি। আনুষ্ঠানিক কিছু জানাতে সময় নিচ্ছিল বোর্ড। কেননা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলে চোট পাওয়া টাইগার তারকার মাঠে ফেরার দিনক্ষণ নিয়ে নিশ্চিত করে বলতে পারছিলেন না বিসিবির চিকিৎসকরাও।

সাকিবের আঙুলের সেলাই খোলা হয়েছে শনিবার সন্ধ্যায়। দুই সপ্তাহ ব্যান্ডেজে মোড়ানো কনিষ্ঠ আঙুলে নিরাময় হয়েছে বেশ ভালই। ক্ষত শুকিয়েছে। ব্যান্ডেজ খুলে অ্যাপোলো হাসপাতালের সার্জন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে পরামর্শ দেন সাকিবকে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে।

দেবাশীষ চৌধুরীও জানিয়েছিলেন, সাকিবের সার্বিক অবস্থা বুঝেই পুনর্বাসন প্রক্রিয়ার রুটিন সাজাবে বিসিবির মেডিকেল বিভাগ। রোববার শুরু হবে দলের অন্যতম সেরা তারকার পুনর্বাসন প্রক্রিয়া। কনিষ্ঠ আঙুলে দশটি সেলাই পড়ার ধকল থাকায় ম্যাচ খেলানোর জন্য তাড়াহুড়ো করার পক্ষে নয় বিসিবিও।

চোট নিয়ে মাঠ ছাড়ছেন সাকিব

গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে স্টাম্প ভাঙতে গিয়েছিলেন সাকিব। তখন কনিষ্ঠ আঙুলে চোট পান। দ্রুতই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আঙুলে কোন চিড় ধরা না পড়লেও মচকে যায় গোড়ায়, সেলাই করতে হয়।

সাকিব না থাকায় চট্টগ্রাম ও ঢাকা টেস্টে অধিনায়কত্ব করে দলকে সাফল্য এনে দিতে পারেননি মাহমুদউল্লাহ। প্রথম টেস্টে মুমিনুলের জোড়া সেঞ্চুরিতে ড্র করলেও দ্বিতীয় টেস্টে ২১৫ রানের বড় হার দেখেছে বাংলাদেশ।

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রশংসায় ভাসছে শাকিব-মিমের নতুন গান

পরবর্তী

গুগলে সার্চ করে ছবি ব্যবহারে আসছে কঠিন কপিরাইট ব্যবস্থা

পরবর্তী

গুগলে সার্চ করে ছবি ব্যবহারে আসছে কঠিন কপিরাইট ব্যবস্থা

অক্সফামের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি চেপে যাওয়ার অভিযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT