চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি দলে ডাক পাচ্ছেন আবুল হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

কক্সবাজারে ইমার্জিং এশিয়া কাপ ঘিরেই ছিল তার ব্যস্ততা। মাঝে শ্রীলঙ্কান বোর্ড সভাপতি একাদশের সঙ্গে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলে এসেছেন। তবে সোমবার থেকে শুরু হতে যাওয়া ইমার্জিং কাপের পুরো আসরে খেলা হচ্ছে না আবুল হাসান রাজুর। বাংলাদেশের টি-টুয়েন্টি স্কোয়াডে ডাক পড়তে যাচ্ছে এ পেসারের।

আগামী ৪ ও ৬ এপ্রিল শ্রীলঙ্কার কলম্বোয় হবে দুই টি-টুয়েন্টির সিরিজ। এরমধ্য দিয়েই শেষ হবে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর।

আবুল হাসানের বদলি হিসেবে ইমার্জিং কাপের জন্য স্বাগতিক দলে যোগ হয়েছেন পেসার শফিউল ইসলাম। ১৫ সদস্যের স্কোয়াডে ছিলেন না শফিউল। রোববার সকালে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢুকতেই শফিউলকে দেখা গেল দলে সঙ্গে ওয়ার্মআপ করতে। পরে আবুল হাসানের সঙ্গেই নেটে জুটি বেধে বোলিং করে গেলেন শফিউল।

Banglabid

আবুল হাসান ২৮ মার্চ পর্যন্ত থাককে পারেন ইমার্জিং কাপের দলের সঙ্গে। ২৯ মার্চ যাবেন শ্রীলঙ্কায়। তার আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলোর সুযোগ পাবেন। ইমার্জিং কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার ও নির্বাচক প্যানেলের সদস্য হাবিবুল বাশার সুমন চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘আবুল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে ‍টি-টুয়েন্টি সিরিজে ডাক পড়তে পারে। এজন্য আমরা তার বিকল্প হিসেবে শফিউলকে ইমার্জিং কাপে রেখেছি।’

২০১২ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন আবুল হাসান। সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন শ্রীলঙ্কা সফরেই, ২০১৩ সালের মার্চে কলম্বো টেস্টে। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলা হয়নি ২৪ বছর বয়সী এই পেসারের। তবে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তাকে দেখা যেত নিয়মিতই।

গত বিপিএলে ভালো বোলিং করে নজর কাড়েন সিলেটের ছেলে আবুল হাসান। তিনটি টেস্ট, ছয়টি ওয়ানডে ও চার টি-টুয়েন্টি ম্যাচে থেমে ছিল তার ক্যারিয়ার। পাঁচ বছর পর আবার টি-টুয়েন্টি দলে আসতে যাচ্ছেন। বাংলাদেশের টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণা হওয়ার কথা ২৮ মার্চ, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষ হওয়ার পর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হাসান রাজুইমার্জিং কাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে কানাডায় যা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

‘অপারেশন টোয়াইলাইট’কে কীভাবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

পরবর্তী

‘অপারেশন টোয়াইলাইট’কে কীভাবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম

স্বাধীনতা দিবসে বিডি সাইক্লিস্টের ভিন্নমাত্রার সাইক্লিং

সর্বশেষ

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT