চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিসিবি’র পণ্যে অনিয়ম করলে ব্যবস্থা, আবারও বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২০
অর্থনীতি
A A

সরকারি বিপণন সংস্থা টিসিবির পণ্য বিক্রয়ের অনিয়মের বিষয়ে একদিনের মাথায় আবারো হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রমে কোনো অনিয়ম বা অবৈধ মজুদ করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেয়া হয়।

Banglabid

এতে বলা হয়, প্রশাসনের সহযোগিতায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে তদারকি জোরদার করা হয়েছে। এতে কোনো অনিয়ম হলে বা কেউ অবৈধভাবে মজুদ করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ন্যায্য মূল্যের তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ সারা দেশে ৪০০টি স্থানে বিক্রি করা হচ্ছে। প্রায় ৩ হাজার ডিলারের মাধ্যমে এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। টিসিবির এ সব পণ্য বিক্রয় ও তদারকির সঙ্গে সংশ্লিষ্ট এবং ক্রেতা সাধারণের আন্তরিক সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী।

এতে আরও বলা হয়েছিল, ঢাকার ৯০টি স্থানে, চট্রগ্রামে ৩০টি স্থানসহ দেশের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে নিয়োজিত ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় জোরদার করা হয়েছে।

Reneta

টিসিবিরর পণ্য বিক্রয় নিয়ে যেকোনো অনিয়ম করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। টিসিবির পণ্য বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এরপরও এ ধরনের অনিয়মের সাথে কেউ জড়িত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য টিসিবিকে নির্দেশ দিয়েছিলেন টিপু মুনশি।

গত ৭ এপ্রিল এ বিষয়ে টিসিবি থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। দেশের বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‌্যাব ও পুলিশ প্রশাসনকে সংঘটিত অনিয়মের যেকোনো অভিযোগ সুপারিশসহ টিসিবির প্রধান কার্যালয়ে পাঠোনোর অনুরোধ করা হয়েছে।

এছাড়া দেশের প্রচার মাধ্যমে কোনো অনিয়ম প্রকাশিত হলে সংশ্লিষ্ট ডিলার ও ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসটিসিবিটিসিবি পণ্যবাণিজ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জলে কুমির ডাঙায় বাঘ! বাঁচার উপায় কী?

পরবর্তী

ব্যাংককে আটকে পড়া ৪৮ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন

পরবর্তী

ব্যাংককে আটকে পড়া ৪৮ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন

করোনাভাইরাস

করোনাভাইরাস: সুন্দরবনঘেঁষা জনগণের পাশে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬

অফিসে ছোট একটি ‘ধন্যবাদ’ কেন বড় পার্থক্য তৈরি করতে পারে?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গুরুত্বপূর্ণ সফরে চীনে অজিত দোভাল

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT