চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিভির সংবাদে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চলবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
- সেমি লিড, আদালত
A A
বিচারপতি

দেশের বেসরকারি টেলিভিশনের সংবাদ শিরোনাম ও সংবাদের বিভিন্ন অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন (স্পন্সর) প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থাগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এই আদেশের ফলে টেলিভিশন সংবাদের বিভিন্ন অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপাতত চলবে বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী।

এর আগে হাইকোর্টের দেয়া এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে বিটিআরসি, চ্যানেল আই ও দীপ্ত টেলিভিশনের করা লিভ-টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি নিয়ে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।

Banglabid

সেসময় দেশের সর্বোচ্চ আদালত বলেন, ‘চ্যানেল আইয়ের সংবাদে অত ঘন ঘন বিজ্ঞাপন প্রচার হয় না। সংবাদে প্রায় ১৫ মিনিট পর বিজ্ঞাপন দেখা যায়।’

আদালতে চ্যানেল আইয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। দীপ্ত টেলিভিশনের পক্ষে ছিলেন আইনজীবী মুরাদ রেজা। মাছরাঙা টিভির পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। আর বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।

এই আদেশের পর চ্যানেল আইয়ের আইনজীবী এ এম আমিন উদ্দিন বলেন, ‘শুনানিতে আদালতকে বলেছি টেলিভিশনগুলোর আয়ের উৎসই হচ্ছে তাদের বিজ্ঞাপন। সেটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে অনেক টিভি চ্যানেল টিকে থাকতে পারবে না। আর বিজ্ঞাপন সংক্রান্ত যে আইন আছে তা আমরা আদালতের কাছে তা তুলে ধরেছি। আদালত এসব বিষয় বিবেচনা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।’

Reneta

টেলিভিশনের সংবাদ শিরোনাম ও সংবাদের বিভিন্ন অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সর প্রচার নিয়ে ২০১১ সালে হাইকোর্টে একটি রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

ওই রুলের চুড়ান্ত শুনানি নিয়ে টেলিভিশন সংবাদের বিভিন্ন অংশে বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্পন্সর প্রচারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করে বিটিআরসিসহ টিভি চ্যানেলগুলো। এই লিভ টু আপিল নিস্পত্তির আগ পর্যন্ত হাইকোর্টের রায় স্থাগিত করলেন দেশের সর্বোচ্চ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিভিশনবিজ্ঞাপনহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএল ম্যাচের বল নিয়ে পালালো পথচারী!

পরবর্তী

এবার মুখোমুখি সুশান্তের দুই প্রাক্তন?

পরবর্তী

এবার মুখোমুখি সুশান্তের দুই প্রাক্তন?

প্রাচুর্য ধরে রাখতে ইলিশ সংরক্ষণে জোর দেওয়ার আহ্বান

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT