চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিপ পরে যুক্তরাষ্ট্র দূতাবাস সদস্যদের সংহতি প্রকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যরা টিপ পরে সংহতি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টিপ পরার কারণে এক পুলিশ সদস্যের হাতে একজন কলেজ শিক্ষিকার লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা বাংলাদেশীদের সাথে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়, ‘‘এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সকল বাংলাদেশীর সাথে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে।

যেকোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যগণ বাংলাদেশের মানুষের বিভিন্নতা উদযাপনপূর্বক সকল ব্যক্তির প্রতি সম্মানের আহ্বান জানিয়ে উক্ত শিক্ষিকা ও হয়রানির শিকার সকলের সাথে সংহতি জানিয়ে কপালে টিপ পরেছেন।’’

Banglabid

গত শুক্রবার (১ এপ্রিল) নিজ কর্মক্ষেত্রে যাওয়ার সময় টিপ পরার কারণে লাঞ্ছনার শিকার হন লতা সমাদ্দার। তিনি রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক।

গণমাধ্যমে এমন ঘটনা প্রকাশের পর তা নিয়ে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। সংসদেও এ নিয়ে সমালোচনা হয়। অনেকেই আবার ‘টিপ পরা আমার অধিকার’ এমন বক্তব্যের পাশাপাশি সংহতি জানাতে টিপ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও আপলোড করেন।

ঘটনার তিনদিন পর সোমবার অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে আটকের কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

Reneta

ঘটনা তদন্তে কমিটি গঠন করার কথাও জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিপ পরাশিক্ষক লাঞ্চণা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিআরইউ’র সদস্যদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

পরবর্তী

টিপু হত্যা: প্রধান সন্দেহভাজনকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

পরবর্তী
চ্যানেল আই অনলাইন এর লোগো সহ একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিপু হত্যা: প্রধান সন্দেহভাজনকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

গ্যাস প্লান্টের পাইপলাইন ও সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস সংকটের স্থায়ী সমাধান চান নগরবাসী

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT