চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিপু হত্যাকাণ্ডে দুই শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২২
- সেমি লিড, অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন এর লোগো সহ একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগ নেতা টিপু

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা টিপু হত্যায় আন্ডারওয়ার্ল্ডের দুই শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততা পেয়েছে র‌্যাব।

দুবাই বসে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সমন্বয় করেছে সন্ত্রাসী মুসা। তার সাথে বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের দুই শীর্ষ সন্ত্রাসীর সরাসরি যোগাযোগ রয়েছে বলে দাবি র‌্যাবের।

এ হত্যাকাণ্ডে আটক করা হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, সন্ত্রাসী কাইল্লা পলাশ, কিলার নাসির ও শ্যুটার সালেহকে। এলাকায় আধিপত্য ছাড়াও বোচাঁবাবু হত্যা মামলা এড়াতে টিপুকে হত্যা করা হয় বলে জানিয়েছে তারা।

Banglabid

আওয়ামী লীগ নেতা টিপুর খবরদারির কারণে বোচাঁবাবু হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি হতে পারে এমন আশঙ্কা ছিল প্রধান আসামি নাসিরসহ অন্যদের। টিপুকে বিরত থাকতে আন্ডারওয়ার্ল্ড থেকে চাপ সৃষ্টির পরেও কাজ না হওয়ায় হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে র‌্যাব।

গত ২৪ মার্চ রাজধানীর উত্তর শাহজাহানপুরের আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছোড়া গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি নিহত হন।

রাত ৯টা ৫০ মিনিটের দিকে খিলগাঁও রেলগেটের সিগন্যালের জন্য জাহিদুল ইসলাম টিপুর গাড়িটি রেলগেটের কাছাকাছি বাটার দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তের এলাপাতাড়ি গুলি। গুলিবিদ্ধ টিপুকে প্রথমে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

গোলাগুলির ঘটনার সময়ে পাশ দিয়ে যাওয়া রিকশা আরোহী কলেজ ছাত্রী প্রীতি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিপু হত্যার‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জরুরি অবস্থা ঘোষণায় কলম্বোর নিরাপত্তা জোরদার

পরবর্তী

জয় জাগালেন সেঞ্চুরির আশা

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার সেঞ্চুরির আশা নিয়ে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় জাগালেন সেঞ্চুরির আশা

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, বেশ কিছু সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা করবো ১ মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT