চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকার ম্যাচে বোলিংয়ে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

দেয়ালে পিঠ ঠেকে গেছে। নিজেদের কাজটা কঠিন হয়ে গেছে টানা দুই হারে টুর্নামেন্ট শুরু করায়। তবে এখনও সব শেষ হয়ে যায়নি। ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে সেজন্য এই ম্যাচটা জিততেই হবে। এমন সমীকরণের ম্যাচে টস হেরে জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক।

২০০৫ সালের ২৫ এপ্রিল জিম্বাবুয়েকে ওয়ানডেতে ৩৫ রানে অলআউট করেছিল শ্রীলঙ্কা। ওডিআইতে সর্বনিম্ন স্কোরের রেকর্ড সেটি। তার আগে ৮ ডিসেম্বর ২০০১ সালে এই জিম্বাবুয়েকেই ৩৮ রানে গুটিয়ে দিয়েছিল লঙ্কানরা। তবে মজার বিষয়, ২১ জানুয়ারি ২০১৮তে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই আন্ডারডগ হয়ে মাঠে শ্রীলঙ্কা।

এই ম্যাচে আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখায় জিম্বাবুয়ে দলে কোন পরিবর্তন নেই। তবে শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন আছে। ভানিডু হাসারাঙ্গার জায়গায় একাদশে ঢুকেছেন লক্ষ্মণ সান্দাকান।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দেখায় সুবিধা করতে পারেনি লঙ্কানরা। হেরেছিল ১২ রানে। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি হাথুরুসিংহের দল। টাইগাররা ৩২০ রানের সংগ্রহ গড়ে ১৬৩ রানে নিজেদের রেকর্ড জয় তুলে নেয়।

লঙ্কানদের টানা দুই হারে কোন পয়েন্ট অর্জন সম্ভব হয়নি। সেখানে জিম্বাবুয়ে তাদের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিতে ৪ পয়েন্ট জমিয়ে রেখেছে। রোববার জিততে পারলে ২৭ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে নিশ্চিত। না পারলে অনেক হিসাব-কেতাবে যেতে হবে। বাংলাদেশের বিপক্ষে দুদলেরই একটি করে ম্যাচ বাকি।

তবে স্বাগতিকদের হিসাবটা সোজা। মাশরাফীর দল ইতোমধ্যেই ফাইনালের টিকিট কেটে ফেলেছে দুই ম্যাচ হাতে রেখেই। প্রথম দুই জয়ে বোনাসসহ লাল-সবুজদের সংগ্রহ ১০ পয়েন্ট।

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজশ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পার্বত্য চট্টগ্রামেও একই রকম উন্নয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

পীত জ্বর ঠেকাতে ব্রাজিলে জরুরি অবস্থা

পরবর্তী
yellow fever

পীত জ্বর ঠেকাতে ব্রাজিলে জরুরি অবস্থা

বিসিএস কর্মকর্তাদের ‘কমিটমেন্ট টু পিপল’ রক্ষার তাগিদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT