চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টিকার সমবন্টন নিশ্চিত করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে করোনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিশ্ব শান্তি সম্মেলন ২০২১, ঢাকা, ৪-৫ ডিসেম্বর, শান্তি ও সামাজিক অন্তর্ভুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকার সমবন্টন নিশ্চিত করতে না পারার কারণে করোনাভাইরাস দীর্ঘায়িত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

শনিবার ৪ ডিসেম্বর বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠান বিশ্ব শান্তি সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বান কি-মুন বলেন, শান্তির জন্য সকলকে একত্রে কাজ করতে হবে। কোভিড-১৯ মহামারি থেকে বাচঁতে ধনী-গরীব নির্বিশেষে টিকা নিশ্চিত করতে হবে। কেউ একা এই বিশ্বে নিরাপদ নয়, যতক্ষণ পর্যন্ত সকলে নিরাপদ হবে না।

Banglabid

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ  বলেন, ‘‘শান্তি মানুষের সকল স্বাধীনতার মূলমন্ত্র। ৫০ বছর আগে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সংবিধানে শান্তির কথা বলতেই লেখা হয়েছে, ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়’। এ কারণেই বঙ্গবন্ধু থেকে তিনি বিশ্ব নেতা হয়ে উঠেছিলেন।’’

নতুন বিশ্বে নানান চ্যালেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কোভিড-১৯ আমাদের দুর্বলতা বের করে দিয়েছে। জলবায়ু সংকট মানব জাতিকে বিপদে ফেলছে। সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা গেলেই বিশ্বে শান্তি নিশ্চিত হবে।

বিশ্ব শান্তি সম্মেলন উদ্বোধনের আগে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। থিম সঙ্গীত, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এবং রোহিঙ্গাসহ নির্যাতিত মানুষের ওপর ভিডিও ক্লিপ পরিদর্শন করা হয়।

Reneta

সম্মেলনের সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিশ্ব এখন বিভিন্নভাবে বিভক্ত। টিকা পেতেও এখন বিশ্ব বিভক্ত হয়ে গেছে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করা দরকার। বিশ্বে মাত্র ১ শতাংশ মানুষ বিশ্বের অর্ধেক সম্পত্তির মালিক।

তিনি বলেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষের জন্য সামাজিক ন্যায় বিচার ও শোষণ থেকে রক্ষা করতে সংগ্রাম করে গেছেন। আমাদের সংবিধানের প্রতিটি ছত্রে ছত্রে মুজিবের এই দর্শন প্রতিফলিত হয়েছে। ১৯৭৪ সালে জাতিসংঘে বঙ্গবন্ধু তার ভাষণই বিশ্ব শান্তির কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তার সারাজীবন শান্তির উন্মেষণ করেছেন। মানুষের জন্য শান্তির খোঁজই তাকে ক্যারিশম্যাটিক নেতা হিসেবে উপস্থাপিত করেছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনুষ্ঠানের শুরুর বক্তব্যে সম্মেলনের উদ্দেশ্য বর্ণনা করেন।

সম্মেলনে শান্তি রক্ষায় কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, নোবেল বিজয়ী, শিক্ষাবিদ, বিজ্ঞানী, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিক, মানবাধিকারকর্মী ও বুদ্ধিজীবীরা অংশ নিচ্ছেন। এতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তাদের মধ্যে ৬০ জন প্রতিনিধি সশরীরে আসবেন। বাকি ৪০ জন প্রতিনিধি ভার্চ্যুয়ালি অংশ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বান কি মুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আদালতপাড়া ও আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে ‘হামলার পরিকল্পনা’

পরবর্তী

যাদের নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

দুই বাংলাদেশি রাজনীতিবিদ আলোচনা করছেন, একটি গুরুত্বপূর্ণ বৈঠকে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লেগ স্পিনার দিয়ে করবেন কী, যদি না খেলান’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

আগস্ট ২২, ২০২৬
‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT