চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালতপাড়া ও আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে ‘হামলার পরিকল্পনা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, অপরাধ, নীলফামারী
A A

জেএমবি’র শীর্ষ নেতাদের মুক্ত করতে আদালতপাড়া, আইন শৃঙ্খলা বাহিনীর দপ্তরে আইইডিসহ বিস্ফোরক হামলা চালানোর পরিকল্পনা ছিল নীলফামারী সদর উপজেলার মাঝাপাড়া থেকে গ্রেপ্তার হওয়ায় পাঁচ জঙ্গির।

উত্তরাঞ্চলে বিভিন্ন চাকুরীতে প্রবেশ করে ছদ্মবেশে সদস্য সংখ্যা বাড়িয়ে চলছিল জেএমবি বলে জানিয়েছেন র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে নীলফামারী সদরের মাঝাপাড়া গ্রাম থেকে জেএমবি’র রংপুর অঞ্চলের সামরিক শাখার প্রধান আহিদুল ইসলাম ওরফে আহিদ ওরফে পলাশ, তার অপর ৪ সহযোগি ওয়াহেদ আলী ওরফে আব্দুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ওরফে ডা. সুজা, জাহিদুল ইসলাম জাহিদ ওরফে জোবায়ের ও নূর আমিন ওরফে সবুজকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা হয় শক্তিশালী আইইডিসহ বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ।’

‘‘উত্তরাঞ্চলে ছদ্মবেশে জেএমবি’র নেতা আহিদুল সদস্য সংগ্রহ করতো, অনলাইনে চলতো তাদের আইইডি প্রস্তুতের প্রশিক্ষণ। বিস্ফোরক তৈরীতে আহতদের চিকিৎসা দিতো গ্রেফতার হওয়া ডা. সুজা।’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জঙ্গি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT