চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসির ১৬ নম্বর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:০৫ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ এনে সপ্তাহব্যাপী নতুন আন্দোলনের কর্মসূচি দিয়েছে ছাত্র ইউনিয়ন। ওইদিন নারী লাঞ্ছনার কোনো ঘটনা ঘটেনি বলে দায়িত্বশীল বিভিন্ন মহলের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে টিএসসিতে ১৬ নম্বর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের দাবি জানিয়েছেন ছাত্রনেতা লিটন নন্দী।

নারী লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সাত দিনের আল্টিমেটাম শেষ হয় মঙ্গলবার। চিহ্নিত দোষিদের কাউকেই এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা করে সমাজতান্ত্রিক মতধারার এ দলটি।

ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক এ কর্মসূচি ঘোষণা করেন। আগামী ২৩ এপ্রিল সন্ধ্যা ৬ টায় রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল, ২৪ এপ্রিল বিকেলে প্রতিবাদী সাংস্কৃতি সমাবেশ, ২৫ এপ্রিল টিএসসিতে যৌন নিপীড়ন বিরোধী আলোক প্রজ্জ্বলন । এছাড়াও ২৬ এপ্রিল সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১১ টা থেকে এক ঘন্টার ক্লাস বর্জন ও ২৭ থেকে ৩০ এপ্রিল জেলাপর্যায়ে ছাত্র গণ সমাবেশের কর্মসূচি পালন করা হবে।

দায়িত্বে অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ এবং বরখাস্ত পুলিশ কর্মকর্তাকে পূর্নবহালের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেছে।

বিকেলে নারী সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। এতে পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনা আদৌ ঘটেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ,পুলিশ প্রসাশন এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।

মানব বন্ধনে লিটন নন্দী বলেন, রাজু ভাস্কর্যের দক্ষিণ পাশের যে সিসিটিভি ক্যামেরা যার নম্বর ১৬ তাতে ওই দিনের ধারণ করা ভিডিও ফুটেজটি প্রকাশ করতে হবে।

তিনি অভিযোগ করেন ১৬ নম্বর ক্যামেরার ফুটেজ প্রকাশ করলে আসল অপরাধীরা ধরা পরে যাবে। এই কারণেই ওই ফুটেজ প্রকাশ করা হচ্ছেনা।

ঘটনা ধামাচাপা দিতে মিথ্যাচার করে বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুন্ন না করে, ভবিষ্যতে এ ধরনের ঘৃন্য ঘটনার পূর্নরাবৃত্তি ঠেকাতে দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তিরও দাবি জানানো হয়।

ট্যাগ: ছাত্র ইউনিয়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৬ গো‌লের জ‌য়ে এএফসি অনূর্ধ্ব-১৪’র সেমিতে বাংলাদেশের মেয়েরা

পরবর্তী

দ‌ক্ষি‌ণেও সেনাবা‌হিনীর বিচা‌রিক ক্ষমতা নি‌য়ে বিতর্ক

পরবর্তী

দ‌ক্ষি‌ণেও সেনাবা‌হিনীর বিচা‌রিক ক্ষমতা নি‌য়ে বিতর্ক

দা‌রিদ্র মোচ‌নে স‌ম্মি‌লিত উদ্যো‌গের আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT