চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিউলিপ-রুশনারা-রূপাসহ ব্রিটিশ পার্লামেন্টে রেকর্ড দুই শতাধিক নারী এমপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

ব্রিটেনের ইতিহাসে প্রথবারের মতো এবারের সাধারণ নির্বাচনে রেকর্ড পরিমান নারী সদস্য এমপি পদে জয়লাভ করেছেন। লেবার পার্টির হয়ে বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকের পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভুত রুশনারা আলী এবং রূপা হক সহ ২০১টি আসনে নারীরা জয়ী হয়েছে। ২০১৫ সালের নির্বাচনে এই বিজয়ীর সংখ্যা ছিল ১৯১।

এছাড়া এই নির্বাচনে বৃটেন প্রথমবারের মতো কোন শিখ নারী এমপির জয় উদযাপন করছে। কেননা এবার লেবার পার্টির হয়ে প্রথমবারের মতো শিখ নারী প্রীত কাউর গিল বার্মিংহাম এজাবস্টন আসনে জয়লাভ করেন।

বৃটেনের নির্বাচনের তৈরি এই ইতিহাস ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। প্রথমবারের মতো শিখ নারীসহ রেকর্ড সংখ্যক নারী এমপির জয়ে অনেকেই টুইটারে অভিনন্দন জানিয়েছেন।

১৯১৮ সালে কনস্টান্স মার্কিয়েভিস প্রথমবারের মতো হাউজ অব কমন্সে প্রথম নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু তিনি নদার্ন আয়ারল্যান্ডের স্থানীয় সরকার ব্যবস্থা সিন ফেইনে সদস্য হওয়ায় দায়িত্ব গ্রহণ করেননি।

পরবর্তীতে ১৯১৯ সালে ন্যান্সি অ্যাসটোন প্রথম নারী এমপি হিসেবে আসন গ্রহণ করেন।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ৩টায় ২০১৭ সালের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। এরপর ফলাফলে দেখা যাচ্ছে যে, মোট ৬৫০ টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৮টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল লেবার পার্টি পেয়েছে ২৬১ টি আসন। এসএনপি ৩৫ আসন। এলডি (লিব ডেম) পেয়েছে ১২টি আসন। অন্যান্য দল পেয়েছে ২৩ টি আসন। একটি আসনের ভোটগণনা এখনও শেষ হয়নি।

চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে যে কোন দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। কোনো দল সরকার গঠন করতে চাইলে এককভাবে ৩২৬ আসন পেতে হয়। তাহলে মেলে সংখ্যাগরিষ্ঠতার স্বীকৃতি। ফলে এখন পার্লামেন্টের অবস্থা হবে ‘ঝুলন্ত’।

ট্যাগ: ব্রিটেনে নির্বাচনযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিনের গতির ঝলক

পরবর্তী

ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ১০

পরবর্তী
মহাসড়কে

ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে আহত ১০

জয়ে শুরু মেসিদের সাম্পাওলি যুগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT