চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টার্নিং পয়েন্ট মোস্তাফিজের জোড়া আঘাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ছোট মাঠ। প্রতিপক্ষ দলে বিগ হিটারের ছড়াছড়ি। বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ার মঞ্চ প্রস্তুতই ছিল ওয়েস্ট ইন্ডিজের। হোল্ডাররা সে পথে এগোতে থাকার মাঝে আলো কেড়ে নেন মোস্তাফিজুর রহমান। তার একটি ওভারই দৃশ্যপট পাল্টে দেয়! জোড়া আঘাতে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে আনেন ফিজ। সোমবার উইন্ডিজের বিপক্ষে পাওয়া ৭ উইকেটের বড় জয়ে মোস্তাফিজের ওই ওভারকে টার্নিং পয়েন্ট মানছেন মাশরাফী।

টন্টনে দুর্দান্ত জয়ের পর ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মোস্তাফিজের করা ইনিংসের ৪০তম ওভারকে বেছে নিলেন মাশরাফী। ম্যাচ শেষে টাইগার দলনায়ক বললেন, ‘ম্যাচের টার্নিং পয়েন্ট হল মোস্তাফিজের ওই দুই উইকেট নেয়া।’

আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২১ রানের পাহাড় গড়েছিল উইন্ডিজ। জবাবে সাকিবের অনবদ্য সেঞ্চুরি এবং লিটন দাসের হার না মানা ৯৪ রানে ৪১.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে হেসেখেলেই জেতে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে ১৩৫ বলে লিটনকে নিয়ে ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন সাকিব। ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানের অপরাজিত ইনিংস বাঁহাতি তারকার। চলতি বিশ্বকাপে যেটি সাকিবের ব্যাট-টু-ব্যাক সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছিলেন আগে।

এদিন ৩৯ ওভারেই ৩ উইকেটে ২৪০ রান তুলে ফেলেছিল উইন্ডিজ। ক্রিজে বিপজ্জনক হেটমায়ার ও শাই হোপ তখন। ঝড় তোলার জন্য জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল ও ড্যারেন ব্রাভোর মতো টি-টুয়েন্টি স্পেশালিস্টরা নামার অপেক্ষা করছেন। উইন্ডিজের রান তখন সাড়ে তিনশ পেরোবে বলেই মনে হচ্ছিল! তখনই ত্রাতার ভূমিকায় ফিজ। এক ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন কাটার মাস্টার।

সেটি ছিল ইনিংসের ৪০তম ওভার। আক্রমণে এসে তৃতীয় বলে বিপজ্জনক হেটমায়ারকে তামিমের ক্যাচ বানান মোস্তাফিজ। ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫০ রান করা ক্যারিবিয়ানকে ফিরিয়ে স্বস্তি আনেন।

হেটমায়ার ফিরেছেন তো কী হয়েছে। আন্দ্রে রাসেল আছেন না! তবে এ মারকুটে ব্যাটসম্যানকে রানের খাতাই খুলতে দেননি মোস্তাফিজ। ওই ওভারের শেষ বলে উইকেটের পেছনে মুশফিককে ক্যাচ দিতে বাধ্য করেন রাসেলকে। পরে ৪৭তম ওভারে আক্রমণে এসে শাই হোপকেও (৯৬) ফেরান বাঁহাতি পেসার। খরুচে হলেও দিনটি যে মোস্তাফিজুরেরও, সেটিই মনে করিয়ে দিলেন মাশরাফী।

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফীমোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের তৃপ্তি যেখানে

পরবর্তী

উড়ন্ত জয়ে শুরু চ্যাম্পিয়ন চিলির

পরবর্তী

উড়ন্ত জয়ে শুরু চ্যাম্পিয়ন চিলির

ফাইল ছবি

শেরপুরে ট্রাক চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT