চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা জয়ের পর টানা হার দেখল পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

দশম আইপিএলে শুরুটা দারুণ হয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবের। অধিনায়ক ম্যাক্সওয়েলের ব্যাটিং দৃঢ়তায় টানা দুই ম্যাচে জয় ছিল দলটির। শনিবার সেটার উল্টো পিঠও দেখল ম্যাক্সওয়েল বাহিনীর। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৫১ রানে হেরে টানা দ্বিতীয় হারের মুখ দেখেছে পাঞ্জাব।

ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল ডেয়ারডেভিলসরা। উদ্বোধনী জুটিতে ৭ ওভারে ৫৩ রান। ১৯ রানে সাঞ্জু স্যামসন সাজঘরে ফেরার পর করুণ নায়ারও (০) দ্রুত ফিরে গেলে খানিকটা চাপে পড়ে তারা।

আরেক প্রান্ত সামলে রেখে অন্য উদ্বোধনী স্যাম বিলিংস ৫৫ রানের ইনিংসে প্রতিরোধ গড়েন। ৪০ বলে ৯ চারে ফিরেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। শেষ দিকে কোরি অ্যান্ডারসনের ৩টি করে চার-ছয়ে ২২ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংসে ১৮৮ রানের বড় সংগ্রহই পায় জহির খানের দল।

Banglabid

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাঞ্জাব। প্রথম দুই ম্যাচে দলকে জেতাতে ভূমিকা রাখা অধিনায়ক ম্যাক্সওয়েল ফিরেছেন রানের খাতা খোলার আগেই। কেবল অক্সার প্যাটেলই যা একটু লড়াই করেছেন। ১ চার ও ৩ ছয়ে ২৯ বলে ৪৪ রান করে অবশ্য দলকে জেতাতে পারেননি। পাঞ্জাব ৯ উইকেটে ১৩৭ রানের বেশি এগোতে পারেনি।

ক্রিস মরিস ৩টি, শাহবাজ নাদিম ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নিয়েছেন। ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে ৩৯ রান করার পাশাপাশি ২৩ রানে ১ উইকেট নেয়া কোরি অ্যান্ডারসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধ কি ঘনিয়ে আসছে?

পরবর্তী

মেসি জ্বললেন, আশা জিইয়ে থাকল বার্সার

পরবর্তী

মেসি জ্বললেন, আশা জিইয়ে থাকল বার্সার

সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত শতাধিক

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT