চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সোহেল হাজারীকে অবাঞ্ছিত ঘোষণা, সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৩৭ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তার প্রতিপক্ষরা। তাকে অবাঞ্ছিত ঘোষণা করে মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থী আবু নাসের ও মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর সমর্থকরা রাস্তা অবরোধ করে।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নারান্দিয়া এলাকায় রাস্তার দু’পাশে ব্যারিকেট দিয়ে সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে সোয়া ৭টা পর্যন্ত পৌঁনে ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা। উত্তেজিত জনতা সড়কের কয়েকটি স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে। তারা কালিহাতীতে সোহেল হাজারীকে অবাঞ্ছিত ঘোষণা করে। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় । দূর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

সরজমিনে জানা যায়, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বৃহস্পতিবার আওয়ামী লীগের পার্লামেন্টারি সভায় সোহেল হাজারীকে মনোনয়ন দেওয়া হয় । এতে ক্ষুব্ধ হন মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থী জনতা ব্যাংকের পরিচালক ও কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আবু নাসের এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর সমর্থকরা। তারা সোহেল হাজারীকে দলীয় প্রার্থী হিসেবে মেনে নিতে পারেননি।

Banglabid

এরই ধারাবহিকতায় শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নারান্দিয়া এলাকায় রাস্তার দু’পাশে ব্যারিকেট দিয়ে বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত পৌনে ২ ঘন্টসড়ক অবরোধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা সড়কের কয়েকটি স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দা্বি বিবেচনার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়।

কালিহাতীতে সোহেল হাজারীকে অবাঞ্ছিত ঘোষণা করে তার মনোনয়ন বাতিল করে পুনঃবিবেচনার জন্য উপস্থিত লোকজন নানা ধরনের শ্লোগান দিতে থাকেন। এতে বন্ধ হয়ে যায় সকল ধরনের যান চলাচল। দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। পায়ে হেটেই তারা গন্তব্যের দিকে রওনা দেন।

এব্যাপারে কালিহাতী থানা অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা এ কাজ করছে কিনা তা আমার জানা নেই। স্থানীয় কতিপয় লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপ-নির্বাচনটাঙ্গাইলনির্বাচন কমিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে আবারও সতর্কবার্তা জারি ব্রিটেনের

পরবর্তী

সচিবের সফরে পটুয়াখালীতে সাজ সাজ রব

পরবর্তী

সচিবের সফরে পটুয়াখালীতে সাজ সাজ রব

স্থানীয় নির্বাচনের পরিকল্পনা সরকারের নীলনকশা: বিএনপি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের হাফেজ সাদ

আগস্ট ৩১, ২০২৬

আর্জেন্টিনা জার্সিতে মেসির দুই দশকের রাজত্বে যত অমর মহাকাব্য-কীর্তি

আগস্ট ৩১, ২০২৬
আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক

আগস্ট ৩১, ২০২৬

চ্যানেল আই এর নতুন টকশো দারুণ দুপুর

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT