চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে সাব-রেজিস্ট্রার অফিসে কোটি টাকার রাজস্ব ফাঁকি

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:১২ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A
দুর্নীতি

টাঙ্গাইলের ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিসে কৌশলে জমির শ্রেণি পরিবর্তন ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে দলিল সম্পাদন করে বিপুল পরিমাণ টাকার রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। আর কাজে জড়িত রয়েছে উপজেলা সাব-রেজিস্ট্রার, নকল নবিশ, পিয়ন ও দলিল লেখকদের একটি চক্র।
অনুসন্ধানে জানা যায়, ওই চক্রটি সরকার নির্ধারিত ও জমির প্রকৃত মুল্যের চেয়ে দলিলে কম মূল্য দেখিয়ে দলিল সম্পাদন, কান্দা (উঁচু) শ্রেণির জমিকে নামা এবং নামা শ্রেণির জমিকে বালু মহলসহ নানা জালিয়াতি পন্থা গ্রহণ করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। সরকারি রাজস্ব ফাঁকির এই টাকা রেজিস্ট্রার, নকল নবিশ, পিয়ন ও দলিল লেখকরা ভাগবাটোয়ারা করে নিচ্ছেন। চলতি বছরে একদিনে সম্পাদন হওয়া ৩টি দলিলেই সরকারি রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে প্রায় ২ লাখ ৭৮ হাজার ২শ টাকা।

২৩ জানুয়ারি সম্পাদিত ২২৩ নং দলিলে জমির প্রকৃত মূল্য ১৫ লাখ ২১ হাজার টাকার বদলে সম্পাদিত দলিলে ৬ লাখ ৯২ হাজার টাকা। ২২৪ নং দলিলে জমির প্রকৃত মূল্য ১৫ লাখ ২১ হাজার টাকার বদলে দেখানো হয়েছে ৬ লাখ ৯২ হাজার। এছাড়াও ২২৫ নং দলিলে জমির প্রকৃত মূল্য ১২ লাখ ৭০ হাজার টাকার স্থলে ৫ লাখ ৭৬ হাজার টাকা হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এসব অনিয়ম করা হচ্ছে ভুয়া কাগজ-পত্র তৈরি করে। আর প্রতিদিন জালিয়াতি করে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা।

ভূঞাপুর মৌজার ৪৫৯ নং দাগে মাঠপর্যায় দেখা যায় জমির শ্রেণি কান্দা কিন্তু সেখানে বিক্রিত দলিলে নামা লেখা হয়েছে। এছাড়া বেতুয়া পলিশার মৌজার ১৭৩৯ দাগে মাঠ পর্চায় কান্দা উল্লেখ থাকলেও সম্পাদিত ১০৫ নং দলিলে নামা উল্লেখ করা হয়েছে। প্রতিনিয়তই ওই চক্রটি এসব অনিয়ম করে সরকারি রাজস্ব ফাঁকি দিলেও কার্যকর কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। আর এসব অনিয়মের বিষয়ে জানতে একাধিক কর্মদিবসে অফিসে গিয়েও ভূঞাপুর সাব-রেজিস্ট্রার মনিষা রায়কে পাওয়া যায়নি।

Banglabid

গত পনের দিনে পাঁচদিন তার অফিসে যোগাযোগ করে না পেয়ে পুনরায় রোববার তার কার্যালয়ে গেলে তিনি অনুপস্থিত আছেন বলে জানায় ওই অফিসের কর্মচারীরা। পরে এবিষয়ে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

অনলাইনে ২৪ ঘণ্টা ফ্রি মানসিক সাপোর্ট ও তথ্যসেবা

পরবর্তী

ঢাবি’র সেই বিভাগীয় প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি

পরবর্তী
ঢাবি

ঢাবি’র সেই বিভাগীয় প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি

দোলেশ্বরকে হারিয়ে সুপার লিগে গাজী

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT