চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোলেশ্বরকে হারিয়ে সুপার লিগে গাজী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে সেরা ছয়ের সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে দোলেশ্বরের দেয়া ১৮৭ রানের লক্ষ্য ৩৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে টপকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এক ম্যাচ হাতে রেখেই সুপার লিগ নিশ্চিত করে ফেলেছিল দোলেশ্বরও। শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচ ছিল তাদের সামনে। কিন্তু টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৮৬ রান। সর্বোচ্চ ৬৫ রান করেন ফজলে মাহমুদ।

পাকিস্তানের বাঁহাতি স্পিনার ফাওয়াদ আলম নেন তিন উইকেট। দুটি উইকেট নেন অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার টিপু সুলতান। একটি করে উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান ও নাঈম হাসান।

সহজ লক্ষ্য গাজী টপকায় ৬৭ বল হাতে রেখে, ৬ উইকেট হারিয়ে। মেহেদী হাসান ৫৯ ও ফাওয়াদ আলম ৪৬ রান করেন। জাকের আলী অপরাজিত থাকেন ৩১ রানে।

দোলেশ্বরের হয়ে খেলা পেশোয়ারের বাঁহাতি স্পিনার জোয়াইব খান ৫ উইকেট নিলেও হার এড়ানো যায়নি। অপর উইকেটটি নিয়েছেন ফরহাদ রেজা।

রাউন্ড রবিন লিগের ১১ ম্যাচ শেষে দোলেশ্বেরের ১৩ পয়েন্ট আর গাজীর ১২ পয়েন্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬

রাজধানীজুড়ে হঠাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সতর্ক অবস্থানে ডিএমপি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে নিরাপত্তা ঘাটতির অভিযোগে প্রক্টরের পদত্যাগ দাবি

মে ১৭, ২০২৬

ব্যাংকে না গিয়েই মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT