চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে শাড়ি ব্যবসায় ধস, বন্ধ হয়েছে প্রায় ৫০ হাজার তাঁত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

টাঙ্গাইলের তাঁতশিল্পে ধস নেমেছে। চরম সঙ্কটে পড়েছেন তাঁতী ও শ্রমিকরা। তাদের অভিযোগ, ভারত থেকে ব্যাপকভাবে নিম্নমানের শাড়ি আসার কারণে টাঙ্গাইলের তাঁতের শাড়ির কদর কমে গেছে। এখন শাড়ির হাটে ক্রেতা নেই বললেই চলে। অন্যদিকে সুতার দাম বাড়ছে লাগামহীনভাবে। অনেকেই বন্ধ করে দিয়েছেন তাঁত।

তাঁত শ্রমিকদের আরও অভিযোগ, সবার বেতন ও মজুরি বাড়লেও বাড়েনা তাদের মজুরি। কিন্তু বেড়ে চলেছে সুতা ও তাঁত শিল্পের কাঁচামালের দাম। এসব কারণেই দিনে দিনে হতাশা দানা বাঁধছে তাঁতশিল্পের ভেতর। মন্দা ব্যবসার কারণে শ্রমিক ছাঁটাই হচ্ছে প্রতিনিয়তই।

এক তাঁত শ্রমিক বলেন, এ কাজ করে আমাদের সংসার চলে না, এ কাজে আর পোষাচ্ছে না।

Banglabid

টাঙ্গাইলে খটখটি ও চিত্তরঞ্জন তাঁত রয়েছে প্রায় দুই লাখ। এর মধ্যে বন্ধ হয়ে গেছে প্রায় ৫০ হাজার। শাড়ির হাটে নেই ক্রেতা। পুঁজি হারিয়ে অনেক তাঁতীই ব্যবসা গুটিয়ে ফেলছেন পূর্ব পুরুষের ব্যবসা।

স্থানীয় একজন তাঁত মহাজন বলেন, শাড়ি তৈরির কাঁচামালের দাম যেভাবে বাড়ছে সেভাবে শাড়ির দাম বাড়ছে না। এখন শাড়ির অবস্থা খুবই খারাপ। আগে যেখানে এখানকার শাড়ি ইন্ডিয়াতে যেতো, উল্টো এখন ইন্ডিয়া থেকে শাড়ি এ দেশে আসছে।

বেশীরভাগ ব্যাংক তাঁতীদের ঋণ দিতে না চাইলেও বর্তমানে কোনো কোনো ব্যাংক আগ্রহ দেখাচ্ছে এই শিল্পে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ দিতে।

Reneta

টাঙ্গাইলের বল্লা শাখার রূপালি ব্যাংকের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, আমরা প্রান্তিক তাঁতীকে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা কোন সিকিউরিটি নিচ্ছি না। ওনারা আমাদের কাছে আসলে আমরা অবশ্যই তাদের ঋণ দেবো।

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য, অন্যদিকে আর্থসামাজিক পরিস্থিতি দুই দিক বিবেচনা করেই তাঁত শিল্পকে গতিশীল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কথা শেষ করতে পারলেন না রাব্বী

পরবর্তী

হত্যা-নাশকতার মামলায় বিচারের মুখোমুখি খালেদা জিয়া

পরবর্তী

হত্যা-নাশকতার মামলায় বিচারের মুখোমুখি খালেদা জিয়া

সিরাজগঞ্জের কৃষক বোরো মৌসুম নিয়ে ব্যস্ত

সর্বশেষ

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT