চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইল ও যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০১৮
জনপদ, টাঙ্গাইল
A A
বন্দুকযুদ্ধ

টাঙ্গাইল ও যশোরে পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

টাঙ্গাইলের সদর উপজেলার বেগুনটালে মাদক বিরোধী অভিযানকালে বন্দুকযুদ্ধে মোঃ আফজাল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় দুই র‌্যাব সদস্যও আহত হয়। শুক্রবার দিবাগত ভোর ৫টার দিকে সদর উপজেলার বেগুনটাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফজাল ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ৩নং কোম্পানী কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, বেগুনটালের দিকে র‌্যাবের একটি টহল গাড়ি যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সেখানে মাদক ব্যাবসায়ীরা বিক্রি করার জন্য একটি চালান ভাগ করছে এবং সেবন করছে। পরে সেখানে অভিযান চালায় র‌্যাব।

Banglabid

সে সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এতে অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ২০০ বোতল ফেনসিডিল ও ১০৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত আফজালের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

যশোর

Reneta

যশো‌রের চৌগাছায় রতন (২৭) না‌মে এক যুবকের লাশ উদ্ধারের পর পুলিশ বলেছে, দুই দল সন্ত্রাসীর গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দি‌কে চৌগাছা-য‌শোর সড়‌কের কয়ারপাড়া এলাকা থেকে রতনের লাশ উদ্ধারের সময় সেখানে অস্ত্র ও মাদক পাওয়া গেছে বলে চৌগাছা থানার ওসি খোন্দকার শা‌মিম উদ্দিন বলেছেন। নিহত রতন উপ‌জেলার দীঘল‌সিংগা গ্রা‌মের আবু বাক্কা‌রের ছে‌লে। পরিবার বলছে, বৃহস্প‌তিবার দুপুরের পর থেকে রতনের কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা।

রতনের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা- তা জানাতে পারেননি চৌগাছা থানার ওসি।

তিনি বলেন, গভীর রাতে কয়ারপাড়া এলাকায় ‘সন্ত্রাসীদের মধ্যে গোলাগু‌লির’ খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

পু‌লিশ ঘটনাস্থলে পৌঁছা‌লে সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়। পরে সেখানে একজ‌নের গুলিবিদ্ধ লাশ, এক‌টি ওয়ান শুটারগান, এক রাউন্ড গু‌লি ও এক প্যা‌কেট ইয়াবা প‌ড়ে থাক‌তে দেখা যায়।

পরে পু‌লিশ লাশটি য‌শোর জেনা‌রেল হাসপাতা‌লের ম‌র্গে পা‌ঠায় বলে জানান ওসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT