চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ‘ডাকাতি’র চেষ্টা, পুলিশের কর্মকর্তাসহ আটক ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির চেষ্টার অভিযোগে পুলিশের একজন উপ-পরিদর্শকসহ ৫ জনকে আটক করেছে স্থানীয় জনতা।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক ডাকাতির চেষ্টার বিষয়টি অস্বীকার করে বলেছেন, পুলিশ সেখানে মাদক অভিযানে গিয়েছিলো।

‘‘এসআই সোহেল কদ্দুছ সাদা পোশাকে সেখানে মাদক অভিযানে গিয়েছিলো। এসময় তারা ভুল বাড়ীতে যায়। যার ফলে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।’’

বাড়ির মালিক আলমাছ মিয়া বলেন, ‘‘শনিবার রাত আনুমানিক দুইটার দিকে দরজায় আঘাত করার পর আমরা আতঙ্কিত হয়ে উঠি। পুলিশ পরিচয় দিলেও তাদের দেখে পুলিশ মনে না হওয়ায় আমিসহ পরিবারের লোকজন চিৎকার করতে থাকি। পরে গ্রামবাসী এসে তাদের ধরে ফেলেন। এ সময় সেখান থেকে দুই যুবক পালিয়ে গেলেও এসআই সোহেল কদ্দুছসহ পাঁচজনকে আটক করে গ্রামবাসী।’’

আটকরা হলেন মির্জাপুর থানার এসআই সোহেল কদ্দুছ, রংপুরের শহিদুর রহমান ও সাইদুল ইসলাম, বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেন, মীর দেওহাটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া।

অফিসার ইনচার্জ মিজানুল হক বলেন, ‘এসআই সোহেল কদ্দুছ সাদা পোশাকে গিয়ে যে অপরাধ করছেন এজন্য তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হবে।’

আটক হওয়া অন্যদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটে বিদেশি, বল হাতে দেশিদের দাপট

পরবর্তী

কুমিল্লার হত্যা মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

পরবর্তী
খালেদা জিয়া-জামিন আবেদন

কুমিল্লার হত্যা মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

সড়ক

নারায়ণগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT