চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে বিদেশি, বল হাতে দেশিদের দাপট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা-সিলেট ঘুরে ষষ্ঠ বিপিএল আবার হাঁটা ধরেছে ঢাকার পথে। প্রথমপর্বে রানের জন্য হাঁসফাঁস করতে থাকা ব্যাটসম্যানদের ব্যাট হেসেছে সিলেটপর্বে এসে। উল্টোদিকে ঢাকায় ছড়ি ঘোরানো বোলাররা সিলেটে শুরুতে হাসলেও পরে খেয়েছেন বেধড়ক মার। দেশি-বিদেশিদের নিয়ে গড়া লড়াইতে এখন ব্যাট হাতে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিদেশিরা। আর বল হাতে দাপটে আছেন দেশিরা। দুইপর্ব শেষে সেরা পাঁচে থাকা ব্যাটসম্যান ও বোলারদের একনজরে দেখে নেয়া যাক-

বিপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যান
রাইলি রুশো: ঢাকা-সিলেট পর্ব মিলিয়ে সবচেয়ে ধারাবাহিকভাবে হেসেছে সাউথ আফ্রিকান এই ব্যাটসম্যানের ব্যাট। তারকা ও বিদেশি ব্যাটসম্যানে ভরা রংপুর রাইডার্সকে প্রায় একাই টেনেছেন রুশো। দল ধুঁকলেও নিয়মিতই হাসছে তার ব্যাট। ৭ ম্যাচে চার ফিফটিতে ১৪৪ স্ট্রাইকরেটে ৩৪৯ রান করে সবার ওপরে প্রোটিয়া বাঁহাতি এই ব্যাটসম্যান।

নিকোলাস পুরান: এখন পর্যন্ত দুইপর্ব মিলিয়ে সর্বোচ্চ ১৮টি ছক্কা মারা ক্যারিবীয় ব্যাটসম্যান রান তোলার দিক থেকে আছেন টেবিলের দুইয়ে। সিলেট সিক্সার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান ৭ ম্যাচে ১৫৫.৪১ স্ট্রাইকরেটে দুই ফিফটির কল্যাণে করেছেন ২৪৪ রান।

ডেভিড ওয়ার্নার: সিলেট পর্বেই শেষ হয়েছে ডেভিড ওয়ার্নারের এবারকার বিপিএল যাত্রা। যাওয়ার আগে স্বাগতিক দর্শকদের মাতিয়ে গেছেন সিলেট সিক্সার্স অধিনায়ক। সতীর্থ নিকোলাস পুরানের ঠিক পরের জায়গাটাই ওয়ার্নারের। ফিফটি পেয়েছেন তিনটি। ১৩১.১৭ স্ট্রাইকরেটে করেছেন ২২৩।

জুনায়েদ সিদ্দিকী: অনেকদিন পর হারানো ছন্দ দেখা যাচ্ছে জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে। যদিও কেবল একটি মাত্র ফিফটি পেয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে ২০৩ রান তুলে তালিকার চারে উঠে এসেছেন খুলনা টাইটানস ওপেনার।

মুশফিকুর রহিম: আগের চার ব্যাটসম্যানের চেয়ে চট্টগ্রাম ভাইকিংস অধিনায়ক ম্যাচ খেলেছেন দুটি কম। কিন্তু পাঁচ ম্যাচ খেলেই তালিকার পাঁচে উঠে এসেছেন মুশি। ফিফটি পেয়েছেন দুটি। সর্বোচ্চ ৭৫। ১৩৯.৪১ স্ট্রাইকরেটে করেছেন ১৯১ রান।

Reneta

বিপিএলের সেরা পাঁচ বোলার
তাসকিন আহমেদ: গত বছরের বেশিরভাগ সময়ই চোটের কারণে মাঠের বাইরে কাটিয়েছেন তাসকিন। মাঝে যখনই ফিরেছেন দেখিয়েছেন পুরনো ঝলক। এবারের বিপিএলে শুরু থেকেই খেলছেন তাসকিন। সিলেট সিক্সার্সের হয়ে ৭ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। চার উইকেট নিয়েছেন দুইবার।

শফিউল ইসলাম: দেশি বোলারদের ধারা বজায় রেখে ১৩ উইকেট নিয়ে টেবিলের দুইয়ে আছেন শফিউল। ডেথ ওভারগুলোতে বল করে নিয়মিত পাচ্ছেন সাফল্যও।

মাশরাফী বিন মোর্ত্তজা: সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথম টুর্নামেন্ট। রংপুর অধিনায়ক যেন দেখিয়ে দিচ্ছেন বল হাতে এখনো তিনি সেই মাঠের মাশরাফীই। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন নড়াইল এক্সপ্রেস।

সাকিব আল হাসান: অতীত আসর মিলিয়ে বিপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটসংগ্রাহক চলতি আসরে আছেন টেবিলের চারে। ৬ ম্যাচে ঢাকা ডায়নামাইটস অধিনায়ক উইকেট নিয়েছেন ১০টি।

রবি ফ্রেইলিঙ্ক: তালিকার সেরা পাঁচে একমাত্র বিদেশি বোলার। অন্যদের থেকে ম্যাচ সংখ্যাতেও পিছিয়ে ফ্রেইলিঙ্ক। কিন্তু কম ম্যাচ খেলেই মাত করেছেন প্রোটিয়া অলরাউন্ডার। মাত্র চার ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT