টাঙ্গাইল

টাঙ্গাইলের ৮টি আসনে ভোট গ্রহণ শুরু, লড়ছেন ৫৩ প্রার্থী

টাঙ্গাইলের ৮টি আসনে ভোট গ্রহণ শুরু, লড়ছেন ৫৩ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের আটটি আসনেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। জেলার আটটি আসনে ১০০১টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলার আটটি আসনে বিভিন্ন দলের ৫৩জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি এ নির্বাচন সুষ্ঠুভাবেই শেষ করতে পারবো।’

জেলার আটটি আসনে মূল প্রতিদ্বন্দ্বীরা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী):  আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ প্রার্থী ড. আব্দুর রাজ্জাক (নৌকা) ও বিএনপি প্রার্থী শহীদুল ইসলাম সরকার (ধানের শীষ)। এ আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর): এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনির (নৌকা) ও বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু (ধানের শীষ)। এ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল): এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান (নৌকা), বিএনপি প্রার্থী লুৎফর রহমান খান আজাদ (ধানের শীষ)। এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

টাঙ্গাইল-৪ (কালিহাতী): এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী (নৌকা), ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী লিয়াকত আলী (ধানের শীষ)। এ আসনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাঙ্গাইল-৫ (সদর): এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল), জাতীয় পার্টির প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মুনির (লাঙ্গল)। এ আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ প্রার্থী আহসানুল ইসলাম টিটু (নৌকা), বিএনপির প্রার্থী গৌতম চক্রবর্তী (ধানের শীষ)। এ আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর): এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ প্রার্থী একাব্বর হোসেন (নৌকা), বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ)। এ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর): এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগ প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের (নৌকা), ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী (ধানের শীষ)। এ আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন ভোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…