চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের ১৩ ইউনিয়নে নির্বাচন, সংশয়ের মধ্যেই প্রস্তুতি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:৩৮ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৬
রাজনীতি
A A

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার ১৩ ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন অফিস। ইতিমধ্যে নির্বাচনী কাজে ব্যবহৃত সকল মালামাল বুঝে নিয়েছেন প্রিজাইডিং অফিসারগণ।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দুই উপজেলার ১২২ ভোট কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী মালামাল।

প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার আশ্বাস থাকলেও কিছু কিছু ইউনিয়নের ভোটারগণ রয়েছেন সংশয়ে। প্রচারণার শেষদিন পর্যন্ত ছোট ছোট দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী প্রার্থী এবং বিএনপি’র প্রাথীদের অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থী-কর্মী-সমর্থকদের প্রতি। এমন অবস্থায় তাদের ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে বলেও অভিযোগ-আশংকা করছেন তারা।

ইতিমধ্যে গোপালপুরের ৭ ইউনিয়নের ৬৫টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ভূঞাপুর উপজেলার ৬ টি ইউনিয়নের ৫৭টি কেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন প্রশাসন।

জেলা নির্বাচন অফিস তথ্যমতে, দু’টি উপজেলার ১৩ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫২৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪০ হাজার ৩৮১ জন।

ভোট কেন্দ্রের সংখ্যা ১২২ টি এবং ভোট কক্ষের সংখ্যা রয়েছে ৭৫৩ টি। দুই উপজেলায় ১৩ টি চেয়ারম্যান পদে মোট ৫৩ জন, সাধারণ সদস্য পদে ৪০২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সাধারণ সদস্য পদে গোপালপুর উপজেলায়  ৫ জন ও ভূঞাপুর উপজেলায় ২ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

দুই উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ষ্টাইকিং ফোর্স ও ভ্রাম্যমান আদালত টহলে থাকবে।

ট্যাগ: ইউপি নির্বাচনটাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমা চাইলেন আফ্রিদি (ভিডিও)

পরবর্তী

আবার কাছাকাছি আসছেন বিরাট-আনুশকা

পরবর্তী

আবার কাছাকাছি আসছেন বিরাট-আনুশকা

মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT